শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

বঙ্গভবন ছেড়ে গুলশানের বাসভবনে উঠছেন সাহাবুদ্দিন

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ৪৩ Time View

ডেস্ক নিউজ : দেশের রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো. সাহাবুদ্দিন (চুপ্পু)। পদত্যাগের পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়ে রাজধানীর গুলশান-১ এলাকার নিজস্ব বাসভবনে বসবাসের প্রস্তুতি নিচ্ছেন সাবেক রাষ্ট্রপতি।

শুক্রবার ২৪ জুলাই তিনি জাতীয় সংসদের স্পিকারের কাছে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত পদত্যাগপত্র জমা দেন।

গুলশান-১-এর ১২৩ নম্বর সড়কের ৪১ নম্বর বাড়ি ‘গ্রীন ভিলা’-য় বর্তমানে সংস্কার ও পরিচর্যার কাজ চলছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী ২৬ জুলাই তিনি স্ত্রী-সন্তানসহ ওই বাসভবনে উঠবেন।

তবে রাষ্ট্রপতির পদত্যাগ এবং নতুন বাসভবনে স্থানান্তরের বিষয়ে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। 

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় রাষ্ট্রপতি পদে নিয়োগ পাওয়া মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। অর্থাৎ দুই বছরের বেশি সময় তিনি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন।

রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগের পর মো. সাহাবুদ্দিন আর রাষ্ট্রপতি হিসেবে সাংবিধানিক প্রাধান্য পাবেন না। তবে সাবেক রাষ্ট্রপতি হিসেবে আইন-নির্ধারিত অবসরভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

২০১৬ সালের ‘রাষ্ট্রপতির অবসরভাতা, আনুতোষিক ও অন্যান্য সুবিধা আইন’ অনুযায়ী, রাষ্ট্রপতি পদে নির্ধারিত সময় দায়িত্ব পালন শেষে পদত্যাগ বা মেয়াদ শেষ হলে সাবেক রাষ্ট্রপতির অবসরভাতা, আনুতোষিক ও অন্যান্য সুবিধার বিধান রয়েছে।

কিউএনবি/অনিমা/২৫ জুলাই ২০২৬,/রাত ৯:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit