বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
বিশ্ববাজারে তেলের দাম ১০০ ডলার ছুঁইছুঁই হরমুজে কমছে জাহাজ চলাচল, একদিনে পার হয়েছে মাত্র ৬টি তিব্বতে শক্তিশালী ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও ব্রিটেনকে ইসরায়েলের পাল্টা নিষেধাজ্ঞা, ১১ এমপিসহ ১২ জনের প্রবেশ নিষিদ্ধ ৫ ট্যাংকারে হামলার জবাবে জর্ডানে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান পশ্চিম তীরে ইসরায়েলি বসতিকে ‘অবৈধ’ ঘোষণা করল ইউরোপীয় ইউনিয়ন দুই দিনে সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ৫৮১ কোটি টাকা উত্তোলন ইতালিতে বাঁধনের ওপর হামলায় জড়িত ৫ জনের পরিচয় শনাক্ত তারেক রহমানের যোগদান নিয়ে যে তথ্য দিল ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় আমিরাতেই বেনজীর, দেশে ফেরাতে কূটনৈতিক চাপ দিচ্ছে সরকার

কুড়িগ্রাম জেলা বিএনপি’র কমিটি ভাঙ্গার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ১১৫ Time View

ডেস্কনিউজঃ তৃণমূল পর্যায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) আরও সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে রংপুর বিভাগের বিভিন্ন জেলার শীর্ষ নেতাদের সঙ্গে সাংগঠনিক মতবিনিময় সভা শুরু হয়েছে।

শনিবার (২৫ জুলাই) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করছেন দলের চেয়ারম্যান তারেক রহমান।

সভায় রংপুর বিভাগের নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা ও লালমনিরহাট জেলা এবং মহানগর বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ শীর্ষ নেতারা অংশ নেন।

​কুড়িগ্রামে বিএনপির কোন্দল চরমে: ভারতীয় নাগরিকত্ব বিতর্ক,’পকেট কমিটি’ ও টেন্ডার বানিজ্য নিয়ে বিক্ষোভ ও মানবন্ধনে তোলপাড় গুলশান কার্যালয় !

বিএনপি চেয়ারম্যানের গুলশানস্থ দলীয় কার্যালয়ে মিটিং শুরুর পূর্ব থেকেই কুড়িগ্রাম জেলা বিএনপির কয়েক’শ নেতাকর্মী অবস্থান গ্রহণ করে। ব্যানার ফেস্টুন হাতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করে। ​তৃণমূল নেতাকর্মীদের বিক্ষোভের মুখেই প্রধানমন্ত্রীর আগমন ঘটে দলীয় কার্যালয়ে।

কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা একজন ভারতীয় নাগরিক। তার নেতৃত্বে মেয়াদোর্ত্তীর্ন কমিটি ব্যর্থ, বিতর্কিত,টেন্ডার চাঁদাবাজি সহ বিভিন্ন অনিয়ম ও অসাংগঠনিক কার্যক্রমের অভিযোগ এনে তাদের কারণে জেলার ৪টি আসনে বিএনপির ভরাডুবি উল্লেখ করে বিক্ষোভ সভায় কুড়িগ্রাম জেলা বিএনপির বর্তমান আহবায়ক কমিটি ভেঙ্গে দিয়ে নতুন কমিটি প্রদানের দাবি জানানো হয়।

গুলশান কার্যালয় থেকে দলীয় এবং গোয়েন্দা শাখার কর্মকর্তাগণ ভিডিও ধারণ করে বিক্ষোভকারীদের বক্তব্য,অভিযোগ নামা সহ সকল তথ্য বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে অবহিত করবেন মর্মে জানানো হয়।

বিশ্বস্তসূত্রে জানা গেছে মিটিংয়ে এতদসংক্রান্ত বিষয়ে কুড়িগ্রাম -১ আসনে বিএনপির প্রার্থী, বিএনপির নির্বাহী কমিটির সদস্য সাইফুর রহমান রানা এবং কুড়িগ্রাম ৩ আসনে বিএনপির প্রার্থী, চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য তাসভির উল ইসলামের সংগে শীঘ্রই কথা বলবেন বলে প্রধানমন্ত্রী তারেক রহমান আশ্বাস দিয়েছেন।

কিউএনবি/বিপুল/২৫.০৭.২০২৬/রাত ১০.৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit