বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনাম
উলিপুরে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দুর্গাপুরে বিশ্ব হাতধোয়া দিবস পালিত দাপুটে সেঞ্চুরির পরও অভিষেককে যুবরাজের খোঁচা নওগাঁয় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত  নওগাঁর পত্নীতলায় ক্যাশলেস বাংলাদেশ কার্যক্রম নিয়ে সচেতনতামূলক আলোচনা সভা নওগাঁয় জামায়াতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ পালিত  দেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ‘ভাঙারি এনামুল’ গ্রেপ্তার ফুলবাড়ীতে উপজেলা নির্বাহী অফিসারের সাথে প্রাণ বঙ্গ মিলার্স লিমিটেড এর কর্মকর্তাদের সৌজন্যে সাক্ষাৎ॥ সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে হামলার প্রতিবাদে দুর্গাপুরে প্রতিবাদ সমাবেশ

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে সহস্রাধিক নেতাকর্মী নিয়ে সজলের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ১৬ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেছেন সংগঠনটির নেতাকর্মীরা। মানচিত্রদেখুন

এ কর্মসূচিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি ফয়সাল আহমেদ সজলের নেতৃত্বে সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে উপস্থিত হয়ে শ্রদ্ধা নিবেদন করেন তারা। এ সময় নেতাকর্মীদের বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে সমাধি প্রাঙ্গণ।

প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নেতাকর্মীদের মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ ও সংগঠনের প্রতি গভীর আবেগ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং দেশের উন্নয়নে যুবসমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

কর্মসূচিতে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সভাপতি পদপ্রার্থী ফয়সাল আহমেদ সজল বলেন, “জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং রাজনীতির মাধ্যমে যুবশক্তিকে কর্মশক্তিতে রূপান্তরের মহান লক্ষ্য নিয়েই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম যুবদল প্রতিষ্ঠা করেছিলেন।” মানচিত্রদেখুন

তিনি বলেন, গত ১৭ বছর স্বৈরাচারবিরোধী আন্দোলনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে যুবদলের নেতাকর্মীরা রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছেন। ভবিষ্যতেও দেশ গঠন এবং তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে যুবদল রাজপথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ফয়সাল আহমেদ সজল আরও বলেন, যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক, বৈষম্যহীন ও ‘সবার জন্য বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে যুবসমাজকে সঙ্গে নিয়ে কাজ করে যাবেন তারা। এ লক্ষ্য বাস্তবায়নে যুবদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ ও প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করেন তিনি।

কিউএনবি/অনিমা/২৮ অক্টোবর ২০২৬,/সন্ধ্যা ৬:১৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit