বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম
বাড়ি ফেরার পথে অপহরণ, ৩ দিন পর মুক্তিপণে ফেরত আটকে থাকা অর্থের ব্যবহার নিয়ে যুক্তরাষ্ট্রের দাবি ওড়ালো ইরান রোনালদোকে নিয়েই শুরুর একাদশ ঘোষণা পর্তুগালের বিয়ের স্বপ্ন ভেঙে দিল এক মুহূর্তের দুর্ঘটনা! যুক্তরাজ্যে রেকর্ড দাবদাহ: গলে যেতে পারে রাস্তা, গাড়িচালকদের যাত্রা স্থগিতের পরামর্শ ‘আদালতে স্বামীর খোঁজে স্ত্রী’, মুখ্যমন্ত্রী বিজয়কে ব্যক্তিগত আক্রমণ উদয়নিধির দখলদার সেনার ওপর হামলাকেও নিজ ভূখণ্ডে আক্রমণ হিসেবে দেখাচ্ছে ইসরায়েল: বিশ্লেষক বিশ্ববাজারে তেলের দাম কমলো বখাটের হেনস্থা, বিয়ের একদিন আগে মা-বাবার সাথে তরুণীর আত্মহত্যা! রাষ্ট্রপতির সঙ্গে ইন্টারন্যাশনাল ইনার হুইল প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

কাজানে ড্রোন হামলায় ইউক্রেন ধ্বংসের ঘোষণা পুতিনের

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ৭৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : চলতি সপ্তাহে রাশিয়ার কাজান শহরে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। যা সীমান্ত থেকে প্রায় ১ হাজার কিলোমিটার দূরে শহরের একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টে আঘাত হানে। যার প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রোববার টেলিভিশনে প্রচারিত সরকারি বৈঠকে কাজানে ড্রোন হামলার দায়ে ইউক্রেনকে ধ্বংস করে দেওয়ার কথা বলেন। এর আগে, শনিবার কাজানে ড্রোন হামলা চালায় ইউক্রেন। রাশিয়ান সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কগুলিতে প্রচারিত ভিডিওতে দেখা যায় ড্রোনগুলি একটি উঁচু কাঁচের বিল্ডিংকে আঘাত করছে এবং আগুনের গোলা ছড়িয়ে পড়ছে। যদিও এ ঘটনায় এখনও কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

এমন হামলার পর পুতিন বলেন, ‘যারা এমনটা করছে তারা যতই ধ্বংস করার চেষ্টা করুক না কেন, নিজেরাই বহুগুণ বেশি ধ্বংসের মুখোমুখি হবে। আমাদের দেশে তারা যা করার চেষ্টা করছে তার জন্য অনুতপ্ত হবে।’উল্লেখ্য, প্রায় তিন বছরের সংঘাতের মধ্যে ক্রমবর্ধমান বিমান হামলার একটি সিরিজের মধ্যে কাজানে এই হামলাটি ছিল ইউক্রেনের সর্বশেষ হামলা। যদিও এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি ইউক্রেন।

অবশ্য ইউক্রেনের বিরুদ্ধে পুতিনের এমন হুঁশিয়ারি নতুন কিছু নয়। এর আগে, রাশিয়ার ভূখণ্ডে ইউক্রেনের হামলার জবাবে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে কিয়েভের কেন্দ্রকে লক্ষ্যবস্তু করার হুমকি দিয়েছেছিলেন পুতিন।

 

 

কিউএনবি/আয়শা/২৩ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৩:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit