বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম
রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ২০ আগস্ট ডাকা হয়েছে সংসদের বৈঠক ঈদে মিলাদুন্নবীর তারিখ নির্ধারণে চাঁদ দেখা কমিটির সভা বৃহস্পতিবার ইরানের পথে যাওয়া জাহাজে মার্কিন হেলিকপ্টার থেকে মিসাইল হামলা ট্রাম্পকে হত্যার গল্প ফেঁদেছিল ইসরায়েল, তুর্কি গোয়েন্দাদের দাবি বায়ুদূষণে বিশ্বে ৩৪তম ঢাকা, বাতাসের মান ‘মাঝারি’ রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির সব প্রস্তুতি সম্পন্ন গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে মৃত্যুদণ্ড বাতিল করল লেবানন যুক্তরাষ্ট্র ও ইরান সমঝোতার খুব কাছাকাছি ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে চার মানবাধিকার সংস্থার মামলা

‘অপকর্মে জড়িতদের হুঁশিয়ারি দিলেন অতিরিক্ত আইজিপি’

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ৮৪ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশ পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিটের প্রধান অতিরিক্ত আইজিপি খোন্দকার রফিকুল ইসলাম বলেছেন, এত বড় একটা বিপ্লব হলো, কত মানুষ আত্মহুতি দিল, তারপরও কিছু মানুষের স্বভাব পরিবর্তন হলো না। একটা-দুটো ডেড বডি পড়লে একটা সমাজ বদলে যায়। সমাজ একটা ধাক্কা খায়, হাজারের উপরে আমাদের তাজা প্রাণ ঝরে গেছে। আমরা বোধহয় সংখ্যাটা সত্যিই ভুলে গেছি।

তিনি আরও বলেন, যে জুলুম-নিপীড়নের বিরুদ্ধে, যে অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন আসছে- এটা কোনো একটা রেজিম পরিবর্তন করার জন্য নয়। সমাজ পরিবর্তন ও বৈষম্যকে পিসে ফেলার জন্য এ আন্দোলন হয়েছে। অমুক আজকে চেয়ারে বসে আছে, উনি চলে যাওয়ার পরে আমি বসব। আগে উনি চেয়ারে বসে অন্যায় করে সুবিধা নিত, এখন আমি সুবিধা নেব। সেটার জন্য এ আন্দোলন হয়নি। 

অতিরিক্ত আইজিপি আরও বলেন, অনেকে মনে হয় ভুল মেসেজ নিচ্ছেন, যারা বিভিন্ন অপকর্মে জড়াচ্ছেন তারা সাবধান হয়ে যান, তওবা করেন। যারা মনে করছেন দিন বদল হয়ে গেছে, এখন পকেট ভারি করব। জঘন্য চিন্তা, এখনো এসব ভুলে যান বলে হুঁশিয়ারি দেন পুলিশের অন্যতম এই শীর্ষ কর্মকর্তা। শনিবার দুপুরে বৈষম্যমুক্ত, শান্তি ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ইমাম সমাজের ভূমিকা শীর্ষক ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাগেরহাট কামিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত ইমাম সম্মেলনে আরও বক্তব্য দেন- ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের গভর্নর ড. খলিলুর রহমান মাদানী, বাগেরহাটের পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ, জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, বাগেরহাট জেলা জামাতের আমির মাওলানা রেজাউল করিম, নায়েবে আমির এডভোকেট শেখ আব্দুল ওয়াদুদ, মাধবকাঠি ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাগেরহাটের সভাপতি হাফেজ মাওলানা মাহফুজুর রহমান, জামাত নেতা মনজুরুল হক রাহাত, বাগেরহাট পুরাতন কোর্ট মসজিদের ইমাম ও খতিব মাওলানা রুহুল আমিন খান। সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলা ও পৌরসভার ইমামরা অংশগ্রহণ করেন।

 

 

কিউএনবি/আয়শা/২১ ডিসেম্বর ২০২৪,/রাত ৯:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit