মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
ধীরগতিতে মার্কিন সেবাখাত, লাফিয়ে বাড়ছে জীবনযাত্রার ব্যয় বাব আল-মানদেব প্রণালিতে হুতিদের প্রভাব যুক্তরাষ্ট্রের বড় পরাজয়: ইরান ৭৯ হাজার ডলারের ঘড়ি চুরি, যুক্তরাষ্ট্রে বিমানবন্দরের দুই লাগেজ কর্মী গ্রেপ্তার কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ যৌতুকের দাবিতে নির্যাতন, গৃহবধূর আত্মহত্যা সিটিস্ক্যান মেশিনে শুয়ে থাকার ভিডিও ভাইরাল, টেকনিশিয়ানের বেতন বন্ধ বোমা হামলার হুমকির পর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা জোরদার ডিজেলের রেকর্ড দামে চাপে যুক্তরাষ্ট্র, কর ছাড়ের পথে ট্রাম্প বাড়ির চালে ‘গ্রেনেড’, উদ্ধারের পর দেখা গেল খেলনা ইংল্যান্ডের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চোটের দুঃসংবাদ

মিথ্যা মামলা দিয়ে নিরীহ জনগণকে হয়রানির প্রতিবাদে কক্সবাজারের পেকুয়ায় এলাকাবাসীর মানববন্ধন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ১২৯ Time View

জালাল আহমদ, পেকুয়া : মিথ্যা মামলা দিয়ে জনপ্রতিনিধি, ব্যবসায়ী এবং নিরীহ জনগণকে হয়রানির প্রতিবাদে  কক্সবাজার জেলার পেকুয়ায় মানববন্ধন করেছে এলাকাবাসী।আজ  শুক্রবার  সকাল সাড়ে ১১ টায় পেকুয়ার শিল খালী  ইউনিয়নের সাকুরপাড় স্টেশনে  এই মানববন্ধন করেন এলাকাবাসী।জানা গেছে, গত ১৩ ডিসেম্বর রাত ১০টার দিকে পেকুয়া সদর ইউনিয়নের পূর্ব মেহেরনামা এলাকার আকতার আহমদের পুত্র  মিশুক চালক নাজিম উদ্দিন ওরফে গুরামিয়াকে সদর ইউনিয়নের মুরার পাড়ার রাস্তার মাথায় টমটমের ব্যাটারী চুরি করার কারণে  এলাকাবাসী মাতামুহুরী নদীর তীরবর্তী পাউবোর বেড়িবাঁধ সংলগ্ন ওই জায়গায় পিটিয়ে  দিয়ে মারাত্মকভাবে জখম করে। এসময় মুমুর্ষ অবস্থায় গুরামিয়াকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। সেখানে তার অবস্থা অবনতি দেখতে পেয়ে কর্তব্যরত চিকিৎসক তাকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। কক্সবাজার সদর হাসপাতালের চিকিৎসকরা নাজেম উদ্দিন ওরফে গুরামিয়াকে মৃত ঘোষণা করেন। 

এ ব্যাপারে নিহতের মা  দিলদার বেগম গত ১৬ ডিসেম্বর পেকুয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায়  পেকুয়া সদর ইউনিয়ন পরিষদের ৮ নাম্বার ওয়ার্ডের সদস্য ও যুব অধিকার পরিষদের নেতা শাহেদুল ইসলাম কে হয়রানির উদ্দেশ্যে  প্রধান  আসামি করা হয়। মামলার অপর আসামিরা হলেন- সদর ইউপির পুর্ব মেহেরনামা এলাকার কামাল হোসেনের ছেলে লিয়াকত আলী (৩৫), মৃত ওবায়দুল হোসেনের ছেলে মো.শহিদুল্লাহ (৫০), কবির আহমদের ছেলে আমান উল্লাহ (৩০), শহিদুল্লাহ ছেলে মো. বাদশাহ (২৫), গোলাম কাদেরের ছেলে ঈমাম উদ্দিন (৩৫), মুবিন উদ্দিন (৩২), জাহাঙ্গীর আলমের ছেলে মো.ছোটন (২৫), মৃত আবদুল মতলবের ছেলে এনাম হোসেন (৫০), সৈকত পাড়ার নুরুল আলম, পুর্ব মেহেরনামা পশ্চিম পাড়ার মনু সওদাগের ছেলে মুবিনুল ইসলাম (৩০) ও শিলখালী সবুজ পাড়ার মৃত হাছান আলীর ছেলে মো.কাছিম আলী (৫০)। এছাড়া মামলায় আরো ৭/৮ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

এদিকে মিথ্যা মামলা দিয়ে নিরীহ জনগণকে হয়রানীর প্রতিবাদে আজ ২০ ডিসেম্বর  শুক্রবার  সকাল সাড়ে ১১ টায় পেকুয়ার শিল খালী  ইউনিয়নের সাকুরপাড় স্টেশনে মানববন্ধন করেছে শত শত এলাকাবাসী।এ সময় বক্তব্য রাখেন জালাল আহমদ,  জাহাঙ্গীর আলম, নাদের হোসেন, রোকসানা  প্রমুখ। মিথ্যা মামলায় নিরীহ মানুষ কে  আসামি করা হয়েছে অভিযোগ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম এন্ড ফটোগ্রাফি বিভাগের মাস্টারের ছাত্র জালাল আহমদ বলেন, “প্রকৃত আসামীদের আড়াল করে হয়রানির উদ্দেশ্য  স্থানীয় জনপ্রতিনিধি,ব্যবসায়ী ও নিরীহ জনগণকে আসামী করা  হয়েছে। আমরা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে   প্রকৃত আসামিদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনার জন্য  দাবি জানাচ্ছি। একই সাথে  নিরীহ জনগণকে মামলা থেকে  বাদ দেওয়ার জন্য  প্রশাসনকে অনুরোধ করছি ।”

কিউএনবি/অনিমা/২০ ডিসেম্বর ২০২৪,/রাত ৮:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit