শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানি এয়ারলাইন নিষিদ্ধ করল আমিরাত নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, নিউইয়র্কে গ্রেফতার ১০৩ ইউক্রেনের সামরিক সহায়তায় ৬.৬ বিলিয়ন ইউরো দিতে সম্মত ইইউ নারীর আপত্তিকর ছবি মুছে ফেলতে মেটাকে দিল্লি হাইকোর্টের নির্দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘে সানগ্লাস পরে কেন বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী পর্তুগালে জনসমক্ষে মুখঢাকা নিষিদ্ধ ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীদের জন্য নতুন নিয়ম ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরিতে সায় ট্রাম্পের প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সার্বিক কার্যক্রম নিয়ে প্রেস ব্রিফিং আজ

অশ্বিনের প্রতি ভালোবাসাপূর্ণ বার্তা, কি লিখলেন আনুশকা?

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ৪১ Time View

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেট থেকে ভারতীয় অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিনের অবসরের ঘোষণা পুরো ক্রিকেট বিশ্বকে অবাক করে দিয়েছে। বুধবার ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার ব্রিসবেন টেস্ট বৃষ্টির কারণে ড্র হওয়ার পরই অবসরের ঘোষণা দেন অশ্বিন। 

এদিন ভারতের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি হিসেবে অবসর নিলেন ৩৮ বছর বয়সি এই অলরাউন্ডার। পেয়েছেন বিশ্বজুড়ে ভক্তদের কাছ থেকে শুভেচ্ছাবার্তাও। বাদ যাননি বলিউড অভিনেত্রী ও ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলির স্ত্রী আনুশকা শর্মাও। অশ্বিনের প্রতি একটি ভালোবাসাপূর্ণ বার্তা শেয়ার করেছেন বিরাটপত্নী।

আনুশকা সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে অশ্বিনকে শ্রদ্ধা জানিয়ে ভারতীয় ক্রিকেট দলের তৈরি করা একটি ভিডিও পুনরায় শেয়ার করে লিখেছেন, ‘@rashwin99 A lasting legacy।’ তিনি একই পোস্টে অশ্বিনের স্ত্রী প্রিথি নারায়ণনকেও ট্যাগ করেন।

এদিকে অশ্বিনের অবসর ঘোষণার সময় তাকে আবেগপ্রবণ অবস্থায় কোহলির সঙ্গে আলিঙ্গন করতে দেখা যায়। যা ক্যামেরায় ধরা পড়ে। পরে কোহলি তার সাবেক সতীর্থের প্রতি একটি আবেগঘন বার্তা লিখেছেন।

বিরাট লিখেছেন, ‘তোমার সঙ্গে ১৪ বছর খেলেছি। আজ যখন তুমি অবসরের কথা জানালে, তখন আবেগাপ্লুত হয়ে পড়েছিলাম। সেই দিনের কথা মনে পড়ল যখন আমরা একসঙ্গে খেলতাম। প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি। তোমার দক্ষতা এবং ম্যাচজয়ী অবদান ভারতীয় ক্রিকেটের জন্য অতুলনীয়। তুমি সবসময় ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি হিসেবে স্মরণীয় থাকবে’।

ভারতের সাবেক এই অধিনায়ক আরও যোগ করেন, ‘তোমার পরিবারের সঙ্গে জীবনের পরবর্তী অধ্যায়ের জন্য শুভকামনা। তোমার প্রতি রইল গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা। ধন্যবাদ সবকিছুর জন্য, বন্ধু’।

অশ্বিন ও কোহলি গত ১৪ বছর ধরে ভারতীয় দলের হয়ে খেলেছেন। একসঙ্গে তারা অনেক স্মরণীয় বিজয় এবং কিছু দুঃখজনক পরাজয়ের সাক্ষী থেকেছেন। তাদের বন্ধুত্ব এবং সাফল্যের গল্প ক্রিকেটপ্রেমীদের স্মৃতিতে চিরস্থায়ী হয়ে থাকবে।

 

 

কিউএনবি/আয়শা/১৯ ডিসেম্বর ২০২৪,/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit