রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনাম
জার্মানির গণতন্ত্র আবারও চ্যালেঞ্জের মুখে পড়েছে: প্রেসিডেন্ট স্টাইনমায়ার ইরান পরমাণু অস্ত্র তৈরির পরিকল্পনা প্রায় ছেড়েই দিয়েছে: ট্রাম্প কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? হুতিদের ৯৭ অবস্থানে হামলার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর এআই চীন-যুক্তরাষ্ট্র যুদ্ধ প্রায় বাঁধিয়ে দিয়েছিল, বিশ্লেষকদের সতর্কতা ফ্লাইদুবাইয়ের সেই ভারতীয় পাইলটকে ইসরায়েলের স্বাধীনতা দিবসে আমন্ত্রণ জানালেন নেতানিয়াহু আজ ঢাকার বাতাস অস্বাস্থ্যকর আরও একটি গুরুত্বপূর্ণ অঞ্চল দখলের খুব কাছাকাছি হুতি? মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থতার দায়ে টেনেসির কারাপ্রধানের পদত্যাগ সৌদির আরামকো তেল স্থাপনায় ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলার দাবি হুতিদের

‘পাকিস্তান দলে প্রত্যেক ক্রিকেটারই অধিনায়ক’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ৭৫ Time View

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকার সঙ্গে পেরে ওঠেনি পাকিস্তান। তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচ পণ্ড হয়, অবশ্য এর আগের দুই ম্যাচ হেরেই সিরিজ খুইয়েছিল মোহাম্মদ রিজওয়ানের দল। টি-টোয়েন্টি অধ্যায় পেছনে ফেলে এবার ওয়ানডেতে চোখ দলটির।

সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি, সেদিকে চোখ রেখেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একদিনের সিরিজকে প্রস্তুতির মঞ্চ হিসেবে ব্যবহার করতে চায় পাকিস্তান। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নামার আগে তেমনটাই জানিয়েছেন অধিনায়ক রিজওয়ান।

সংবাদ সম্মেলনে সাদা বলের ক্রিকেটে পাকিস্তান অধিনায়ক বলেছেন, ‘ওয়ানডেতে আমাদের ছন্দ ধরে রাখতে চাই। আমাদের দলে প্রত্যেক খেলোয়াড়ই অধিনায়ক। আমরা কখনোই আমি বলি না, সবসময় আমরা শব্দটি ব্যবহার করি।’

পাকিস্তান নিজেদের সবশেষ দুই ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়া ও জিম্বাবুয়েকে হারিয়েছে। এবার দক্ষিণ আফ্রিকাকেও একদিনের ক্রিকেটে ধরাশায়ী করতে চায় দলটি। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে এখন দক্ষিণ আফ্রিকার পার্লে প্রোটিয়াদের বিপক্ষে টসে হেরে বোলিং করছে পাকিস্তান।

 

 

কিউএনবি/আয়শা/১৭ ডিসেম্বর ২০২৪,/রাত ৯:০১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit