শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৪০ নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা এক মাস বাড়ালো ইসি বড় পর্দায় বিশ্বকাপ দেখার স্থানগুলোতে বিশেষ নজরদারি চালাবে ডিএমপি সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর মাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ এর শুভ উদ্বোধন। গুড়গুড়ি উত্তরপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা ৬০টি আম গাছ কেটে ফেলেন ॥ আশুলিয়ায় মোটর চালক দলের মতবিনিময় সভা  দেবীগঞ্জে ৩ বছরেও শেষ হয়নি সড়ক নির্মাণকাজ, ঠিকাদারের অবহেলার অভিযোগে মানববন্ধন আয়াতুল্লাহ আলি খামেনির কফিন তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, জানাজা শনিবার

হাইকিং করতে গিয়ে প্রাণ গেল ফ্যাশন ব্র্যান্ড ম্যাঙ্গো’র প্রতিষ্ঠাতা আন্দিকের

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ৭০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : হাইকিং (পর্বত ভ্রমণ) করতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ গেল জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড ম্যাঙ্গো’র প্রতিষ্ঠাতা এবং ধনকুবের আইজাক আন্দিক।

শনিবার স্পেনের বার্সেলোনার কাছে মোন্টসারাত পর্বতমালায় গুহায় হাইকিং করার সময় তিনি একটি গভীর গর্তে পড়ে যান। এরপর মারা যান তিনি।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ৭১ বছর বয়সি আন্দিক গুহাসমৃদ্ধ পর্বতে পরিভ্রমণের সময় ১৫০ মিটার গভীর খাদে পড়ে যান। সঙ্গে ছিলেন তার ছেলে ও পরিবারের অন্য সদস্যরা। ঘটনাস্থলে বড় পরিসরের উদ্ধার অভিযান চালানো হয়।

তুর্কি বংশোদ্ভূত আন্দিক ১৯৮৪ সালে তার ভাই নাহমানের সঙ্গে মিলে বার্সেলোনায় ম্যাঙ্গো প্রতিষ্ঠা করেন। বর্তমানে ম্যাঙ্গো বিশ্বের ১২০টি দেশে প্রায় তিন হাজার আউটলেট পরিচালনা করে। ফোর্বস ম্যাগাজিনের হিসাব অনুসারে, আন্দিকের মোট সম্পত্তির মূল্য ৪ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার।

ম্যাঙ্গো’র সিইও টনি রুইজ এক বিবৃতিতে বলেন, “আইজাক আন্দিকের চলে যাওয়া আমাদের জন্য একটি বিশাল শূন্যতা তৈরি করেছে। তবে আমরা সবাই কোনও না কোনওভাবে তার কাজে উত্তরসূরি এবং সাফল্যের সাক্ষী। ম্যাঙ্গোকে তার স্বপ্নের প্রকল্প করে গড়ে তোলাই তার প্রতি শ্রেষ্ঠ শ্রদ্ধা জানানো হবে।”

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ আন্দিকের কাজ এবং ব্যবসায়িক দৃষ্টিভঙ্গির প্রশংসা করেন। তিনি বলেন, “আপনার বিশাল কাজের জন্য আপনাকে আমার সব ভালোবাসা এবং শ্রদ্ধা, যা ম্যাঙ্গোকে বিশ্বের অন্যতম শীর্ষ ফ্যাশন ব্র্যান্ডে পরিণত করেছে।”

এছাড়াও, আন্দিকের জীবন ও কাজকে স্মরণ করে, স্পেনের কাতালোনিয়ার প্রেসিডেন্ট সালভাদোর ইলা রোকা বলেন, তিনি ছিলেন একজন নিবেদিত ব্যবসায়ী, যিনি কাতালোনিয়াকে বিশ্বব্যাপী পরিচিত করার ক্ষেত্রে অসামান্য অবদান রেখেছেন।

আন্দিক ১৯৬০-এর দশকে তার পরিবারের সঙ্গে কাতালোনিয়ায় বসবাস শুরু করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি ম্যাঙ্গো’র নন-এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসেবে কর্মরত ছিলেন। ২০২৩ সালে ম্যাঙ্গো ৩ দশমিক ১ বিলিয়ন ইউরো আয় করেছে।

ম্যাঙ্গোকে স্পেনের আরেকটি ফ্যাশন ব্র্যান্ড জারা’র প্রতিদ্বন্দ্বী মনে করা হয়। সূত্র: আল-জাজিরা, সিএনএন, বিবিসি

কিউএনবি/অনিমা/১৫ ডিসেম্বর ২০২৪,/রাত ১১:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit