শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
রংপুরে সপরিবারে শিক্ষক হত্যা: গ্রেপ্তার ২ আসামির ডিএনএ শনাক্ত প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত

ভোট চুরিতে জড়িত প্রশাসনের কর্মকর্তাদের বিচার চায় বিএনপি

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ৫২ Time View

ডেস্ক নিউজ : আওয়ামী লীগের সময়ে ভোট চুরিতে জড়িত প্রশাসনের কর্মকর্তাদের আইনের আওতায় এনে বিচার করার দাবি জানিয়েছে বিএনপি। রোববার জনপ্রশাসন সচিব মো. মোখলেস উর রহমানের সঙ্গে দেখা করে বিএনপির পক্ষ থেকে গঠিত জনপ্রশাসন সংস্কার বিষয়ক কমিটির সদস্য ও সাবেক সচিব ইসমাইল জবিউল্লাহ সাংবাদিকদের এ কথা জানান। 

বিএনপি প্রশাসনে দলীয় নয়, নিরপেক্ষ লোক চায় বলেও জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জবিউল্লাহ। এসময় বিএনপির কমিটির সদস্য ও সাবেক জনপ্রশাসন সচিব আবু মোহাম্মদ মনিরুজ্জামান খানও উপস্থিত ছিলেন।প্রতিনিধিদল বিএনপির জনপ্রশাসন সংস্কার প্রস্তাব জনপ্রশাসন সচিবের কাছে হস্তান্তর করে।

সুপারিশে বিগত তিন নির্বাচনে ভোট চুরির সাথে জড়িত প্রশাসনের কর্মীদের আইনের আওতায় আনা, প্রতি নির্বাচনের তিন মাস আগে প্রশাসনকে ঢেলে সাজানো, প্রশাসনে ঘাপটি মেরে বসে থাকা আওয়ামী দোসরদের দ্রুত বিতাড়িত করার সুপারিশ জমা দেওয়ার কথা জানান ইসমাইল জবিউল্লাহ।

এছাড়া বৈষম্যের শিকার সব সরকারি কর্মচারীদের ন্যায়বিচার নিশ্চিতের দাবিও জানান তিনি। ইসমাইল জবিউল্লাহ বলেন, আমরা কোনো দলীয় লোক চাই না। প্রশাসনের লোক হবে নিরপেক্ষ। তাদের রাজনৈতিক মতাদর্শ প্রশাসনে চলবে না।

জনপ্রশাসন সচিব মোখলেস উর রহমান বলেন, জনপ্রশাসন সংস্কার কমিশনের পক্ষ থেকে আমরা রাজনৈতিক দলগুলোকে চিঠি দিয়েছিলাম। সেই চিঠির আলোকে বিএনপির পক্ষ থেকে সুপারিশ জমা দিয়েছে। এটি সংস্কার কমিশনের রিপোর্টের গুরুত্বপূর্ণ অংশ হবে।

 

কিউএনবি/আয়শা/১৫ ডিসেম্বর ২০২৪,/রাত ৮:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit