শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
রংপুরে সপরিবারে শিক্ষক হত্যা: গ্রেপ্তার ২ আসামির ডিএনএ শনাক্ত প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত

‘আওয়ামী ফ্যাসিস্ট’দের কেউ মিছিল করলেই গ্রেপ্তার: আসিফ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ৮৯ Time View

ডেস্ক নিউজ : বিগত আওয়ামী লীগ সরকারের সঙ্গে যুক্ত কেউ মিছিল করলে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

তিনি বলেছেন, বিগত আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের যারা বাইরে আছেন এবং নানাভাবে উস্কানি দেওয়ার চেষ্টা করছেন, বিভিন্ন জায়গায় ফান্ডিং করছেন এবং মিছিল করার চেষ্টা করছেন তাদের গ্রেপ্তার করা হবে।

রোববার (১৫ ডিসেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলার কমিটির বৈঠক শেষে তিনি এসব কথা বলেন৷

আসিফ বলেন, গ্রেপ্তার অভিযান জোরদার করার বিষয়ে আমরা গত কয়েকদিনে বেশকিছু তৎপরতা লক্ষ্য করেছি। গ্রেপ্তার অভিযান আরও কীভাবে জোরদার করা যায়, সে বিষয়ে আলোচনা হয়েছে। এর ফলাফল খুব দ্রুতই আপনারা দেখতে পাবেন।

তিনি বলেন, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের পাশাপাশি সামনে যে কতগুলো অনুষ্ঠান আছে সেগুলো কীভাবে সুষ্ঠুভাবে করা যায়, সে বিষয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটিতে আলোচনা হয়েছে।

কিউএনবি/অনিমা/১৫ ডিসেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:১৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit