শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
রংপুরে সপরিবারে শিক্ষক হত্যা: গ্রেপ্তার ২ আসামির ডিএনএ শনাক্ত প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত

মঈনুদ্দিন-ফখরুদ্দিনের কর্মকাণ্ডের পুনরাবৃত্তি দেখা যাচ্ছে: রিজভী

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ৫০ Time View

ডেস্ক নিউজ : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের বক্তব্যে এক-এগারোর মঈনুদ্দিন-ফখরুদ্দিনের কর্মকাণ্ডের পুনরাবৃত্তি দেখা যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার (১৫ ডিসেম্বর) সকালে রাজধানীর মোহাম্মদপুরের আদাবরে কৃষক দলের শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি। এসময় তিনি বলেন, সংস্কার প্রশ্নে রাজনৈতিক দলগুলোর ব্যর্থতা নিয়ে উপদেষ্টাদের দেয়া বক্তব্যকে অনভিপ্রেত।

তিনি বলেন, রাজনৈতিক দলগুলো গত ৫০ বছরে কিছু করতে পারেনি, একজন উপদেষ্টার এমন বক্তব্য বেমানান। তার বক্তব্য ফখরুদ্দিন-মঈনউদ্দিনের মতো। মুক্তিযুদ্ধ থেকে শুরু করে নব্বইয়ের স্বৈরাচার পতন কিংবা জুলাই বিপ্লব সুশীল সমাজ করেনি বলেও মন্তব্য করেন রুহুল কবির রিজভী।

প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা দেয়ারও আহ্বান জানান এই বিএনপি নেতা। নয়তো মানুষের মধ্যে আশঙ্কার সৃষ্টি হবে বলেও মনে করেন তিনি। রিজভী বলেন, প্রশাসনে কালো ভূতগুলোকে আইনের আওতায় আনা উচিত ছিলো। মানুষ যেনো অনাহারে না থাকে সেদিকে দৃষ্টি দিতে অন্তর্বর্তী সরকারকে।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের আন্তরিকতা থাকলেও উদ্যম কম। বিগত সরকারের চেয়ে স্বস্তিতে থাকতে না পারলে মানুষ হতাশ হবে। শেখ হাসিনার মতো দেশ চালালে সমাজ থেকে অপরাধ দূর করা যাবে না। এসময় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পাড়া-মহল্লায় চাঁদাবাজি বন্ধে সরকারকে উদ্যোগ নেওয়ারও আহ্বান জানান তিনি।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, দপ্তর সম্পাদক মো. শফিকুল ইসলাম, প্রচার সম্পাদক শামসুর রহমান শামসহ মহানগর উত্তরের বিভিন্ন পর্যায়ের নেতারা।

 

 

কিউএনবি/আয়শা/১৫ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৪:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit