মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনাম
দর্শককে বল মেরে চায়না ওপেন থেকে বহিষ্কার মেদভেদেভ জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস আজ ভারতভাগের পর প্রথমবার আসাম থেকে ঢাকার আন্তর্জাতিক নৌপথে পণ্য পরিবহন হুতিদের ধারাবাহিক হামলা : সৌদি আরবে সেনা মোতায়েন করছে তুরস্ক-পাকিস্তান হুথিদের হটিয়ে মোখা শহরের নিয়ন্ত্রণ নিল ইয়েমেনের সরকারি বাহিনী নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২ দারিদ্র্যের সুযোগ নিয়ে কিডনি বিক্রি, নেপালের এক গ্রামের করুণ গল্প মক্কা-মদিনাকে লক্ষ্যবস্তুর চেষ্টার পর সৌদিতে দ্রুত সেনা মোতায়েনের সিদ্ধান্ত ইয়েমেনে সংঘাত : সৌদির নিরাপত্তা নিয়ে যে বার্তা দিল যুক্তরাষ্ট্র তাইওয়ানের প্রেসিডেন্টের ছেলের ওপর গুপ্তচরবৃত্তি, এফবিআইয়ের হাতে আটক ১

রোনালদোর গ্যারেজে থাকা সবচেয়ে দামি গাড়ির মূল্য শতকোটিরও বেশি

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ১১৬ Time View

স্পোর্টস ডেস্ক : পৃথিবীর সবচেয়ে ধনী ক্রীড়াবিদদের তালিকা করলে শুরুর দিকেই থাকবে ক্রিস্টিয়ানো রোনালদোর নাম। পর্তুগিজ এই মহাতারকা নিম্নবিত্ত পরিবার থেকে উঠে এখন সাফল্যের স্বাদ উপভোগ করছেন। বিলাসবহুল জীবনযাপনে অভ্যস্ত রোনালদোর গ্যারেজে রয়েছে চোখ ধাঁধানো সব গাড়ি। সেসবের দাম শুনলে ভিরমি খেতে পারেন যে কেউ।

রোনালদোর সংগ্রহে থাকা আরেকটি গাড়ি হচ্ছে বুগাত্তি চিরন, যার মূল্য প্রায় ৩৫ কোটি টাকার মতো। এ ছাড়া রোনালদোর ম্যাকলারেন সেনার যে গাড়িটি আছে, সেটিও দেখতে বেশ নান্দনিক। প্রায় ১২ কোটি টাকায় কেনা এই গাড়িটি রোনালদোর কাছে আছে ২০১৯ সাল থেকে। রোনালদোর কাছে থাকা আরেকটি বিলাসী গাড়ি হচ্ছে ফেরারি ৫৯৯ জিটিও। এই গাড়ির মূল্য প্রায় ৪ কোটি টাকা।

এছাড়া বান্ধবি জর্জিজ্যা রদ্রিগেজের কাছ থেকে বিশ্বখ্যাত রোলস রয়েস ব্র্যান্ডের ডন গাড়িটি উপহার পেয়েছেন রোনালদো। এর বাজারমূল্য তিন কোটি টাকার বেশি। সম্প্রতি রোনালদোর গ্যারেজে আরও একটি গাড়ি সংযোজিত হয়েছে। বিএমডব্লিউ এক্সএম মডেলের সে গাড়িটি তাকে উপহার দিয়েছে সৌদি ক্লাব আল নাসর কর্তৃপক্ষ। শুধু রোনালদোই নন, ক্লাবটির অন্য সব খেলোয়াড়দেরও একই মডেলের গাড়ি উপহার দিয়েছে তারা।

রোনালদোর সংগ্রহে থাকা গাড়ির সংখ্যা কত সে বিষয়ে পরিষ্কার তথ্য পাওয়া যায় না। তবে সম্প্রতি এক প্রতিবেদনে তার গ্যারেজে থাকা গাড়ির সংখ্যা ৩০ ছাড়িয়ে গেছে বলে উল্লেখ করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/১৪ ডিসেম্বর ২০২৪,/রাত ১১:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit