মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
ধীরগতিতে মার্কিন সেবাখাত, লাফিয়ে বাড়ছে জীবনযাত্রার ব্যয় বাব আল-মানদেব প্রণালিতে হুতিদের প্রভাব যুক্তরাষ্ট্রের বড় পরাজয়: ইরান ৭৯ হাজার ডলারের ঘড়ি চুরি, যুক্তরাষ্ট্রে বিমানবন্দরের দুই লাগেজ কর্মী গ্রেপ্তার কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ যৌতুকের দাবিতে নির্যাতন, গৃহবধূর আত্মহত্যা সিটিস্ক্যান মেশিনে শুয়ে থাকার ভিডিও ভাইরাল, টেকনিশিয়ানের বেতন বন্ধ বোমা হামলার হুমকির পর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা জোরদার ডিজেলের রেকর্ড দামে চাপে যুক্তরাষ্ট্র, কর ছাড়ের পথে ট্রাম্প বাড়ির চালে ‘গ্রেনেড’, উদ্ধারের পর দেখা গেল খেলনা ইংল্যান্ডের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চোটের দুঃসংবাদ

বন্য হাতির আক্রমণে প্রাণ গেল গ্রাম সর্দারের

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ৮৭ Time View

ডেস্ক নিউজ : কক্সবাজারের রামুতে বন্য হাতির আক্রমণে আব্দুল হক (৪৫) নামে এক গ্রাম সর্দারের মৃত্যু হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের পাঞ্জেগানা সোনাইছড়ি সড়কের চিকনছড়া নামক এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত আব্দুল হক রাজারকুল ইউনিয়নের ঢালারমুখ গ্রামের বাসিন্দা হোসেন প্রকাশ মাদুর ছেলে এবং নয়াপাড়া সমাজ কমিটির সভাপতি। নিহতের ছেলে রিফাত হোসেন জানান, ভোরে বাসা থেকে বের হয়ে পাশের গ্রাম সোনাইছড়িতে ধান আনতে যাওয়ার পথে হাতির আক্রমণের শিকার হন তারা। এ সময় হাতির পায়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার বাবার মৃত্যু হয়।

রাজারকুল ইউনিয়নের চেয়ারম্যান মুফিজুর রহমান জানান, খবর পেয়ে আমি ঘটনাস্থলে ছুটে যাই। কয়েকদিন ধরে ওই এলাকায় মানুষ বন্য হাতির আতংকে রয়েছে। লোকালয়ে নেমে আসা হাতি ঘর-বাড়ি ও জানমালের ক্ষতি করছে। তবে রামুর পরিবেশবাদী সংগঠনের নেতারা জানান, হাতি লোকালয়ে নেমে আসেনি, বরং হাতির আবাস ভূমিতে এসে মানুষ বসবাস শুরু করছে। তারা এ সময় হাতির নিরাপদ আবাসস্থল তৈরি করার তাগিদ দেন। রামু থানার ওসি ইমন কান্তি চৌধরী জানান, আইনগত প্রক্রিয়া শেষে আব্দুল হকের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১৪ ডিসেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit