মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম
দর্শককে বল মেরে চায়না ওপেন থেকে বহিষ্কার মেদভেদেভ জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস আজ ভারতভাগের পর প্রথমবার আসাম থেকে ঢাকার আন্তর্জাতিক নৌপথে পণ্য পরিবহন হুতিদের ধারাবাহিক হামলা : সৌদি আরবে সেনা মোতায়েন করছে তুরস্ক-পাকিস্তান হুথিদের হটিয়ে মোখা শহরের নিয়ন্ত্রণ নিল ইয়েমেনের সরকারি বাহিনী নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২ দারিদ্র্যের সুযোগ নিয়ে কিডনি বিক্রি, নেপালের এক গ্রামের করুণ গল্প মক্কা-মদিনাকে লক্ষ্যবস্তুর চেষ্টার পর সৌদিতে দ্রুত সেনা মোতায়েনের সিদ্ধান্ত ইয়েমেনে সংঘাত : সৌদির নিরাপত্তা নিয়ে যে বার্তা দিল যুক্তরাষ্ট্র তাইওয়ানের প্রেসিডেন্টের ছেলের ওপর গুপ্তচরবৃত্তি, এফবিআইয়ের হাতে আটক ১

বোলিং অ্যাকশনে ত্রুটি, প্রথমবার নিষিদ্ধ হলেন সাকিব

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ৬৭ Time View

স্পোর্টস ডেস্ক : ক্যারিয়ারে প্রথমবারের মতো বোলিংয়ে নিষিদ্ধ হলেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। বোলিং অ্যাকশনে ত্রুটি ধরা পড়ার পর সাকিবকে নিষিদ্ধ করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)|

লাফবোরো বিশ্ববিদ্যালয়ে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেয়ার পর সাকিবের ত্রুটি শনাক্ত হয়। শুক্রবার (১৩ ডিসেম্বর) রাতে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো।

অ্যাকশন সংশোধন করে পুনঃমূল্যায়ন পরীক্ষায় উত্তীর্ণ হওয়া পর্যন্ত সাকিব ইসিবি আয়োজিত কোনো ম্যাচে বোলিং করতে পারবেন না।

ইংল্যান্ডের লাফবরো ইউনিভার্সিটির মেডিকেল বিভাগে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েছিলেন সাকিব। গত ১০ ডিসেম্বর পরীক্ষার ফল হাতে পেয়েছে ইসিবি। বোলিংয়ে নিষেধাজ্ঞাও সে দিন থেকেই কার্যকর হয়েছে।

এর আগে সেপ্টেম্বরে কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে ম্যাচ খেলার পর তার অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন আম্পায়াররা।

২০০৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা সাকিব এখন পর্যন্ত তিন সংস্করণে খেলেছেন ৪৪৭টি ম্যাচ, নিয়েছেন ৭১২ উইকেট। বিশ্বের বিভিন্ন প্রান্তে নিয়মিত ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি–টোয়েন্টিও খেলছেন দীর্ঘদিন ধরে। তবে এবারের আগে কখনোই কোথাও তাঁর বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হয়নি।

সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে সাকিব কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে একটি ম্যাচই খেলেন। সে ম্যাচে দুই ইনিংসে ৬৩ ওভার হাত ঘুরিয়ে নেন ৯ উইকেট।

তবে সাকিবের অ্যাকশন প্রশ্নবিদ্ধ হওয়ার খবরটি সামনে আসে প্রায় এক মাস পর। গত ২ ডিসেম্বর অ্যাকশন পরীক্ষা দেন সাকিব, যেখানে ৪ ওভার বোলিং করেন তিনি। নিয়মানুযায়ী বল ডেলিভারির সময় বোলারের কনুই ১৫ ডিগ্রির বেশি বাঁকা হতে পারে না।

সাকিবের কনুই অনুমোদিত সীমার চেয়ে বেশি বেঁকেছে বলেই নিষেধাজ্ঞার খড়্গ নেমে এসেছে। তবে তাঁর কনুই কত ডিগ্রি বাঁকা হয়েছে, তা জানা যায়নি।

ইসিবির নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেতে হলে সাকিবকে স্বতন্ত্র মূল্যায়ন কেন্দ্রে অ্যাকশন পরীক্ষা করাতে হবে।

তবে ইংল্যান্ডের বাইরে বল করতে বাংলাদেশ অলরাউন্ডার সাকিবের কোনো বাধা নেই।

কিউএনবি/অনিমা/১৪ ডিসেম্বর ২০২৪,/সকাল ১০:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit