মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনাম

গোয়ায় বিয়ের আসরে অশ্রুসিক্ত কীর্তি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ৬০ Time View

বিনোদন ডেস্ক : দেড় দশক প্রেমের পর পরিণয় পেল ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী কীর্তি সুরেশের ভালোবাসা। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দীর্ঘদিনের প্রেমিক অ্যান্টোনি থাটির সঙ্গে গাটছড়া বাঁধেন এই অভিনেত্রী। বিয়ের আসরে কাঁদতে দেখা যায় কীর্তি সুরেশকে।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, ১২ ডিসেম্বর ভারতের পর্যটন এরিয়া গোয়াতে বসে কীর্তি-অ্যান্টোনির বিয়ের আসর। ছোট পরিসরে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। দুই পরিবারের সদস্য ছাড়াও সেখানে বর-কনের ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন।

এদিকে, বিয়ের বেশ কিছু ছবি নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেন কীর্তি সুরেশ। সেখানে দেখা যায়, ঐতিহ্য মেনে শাড়ি-গহনায় কনে সেজেছেন কীর্তি। প্রিয় মানুষের গলায় মালা পরানোর সময়ে চোখের জল ধরে রাখতে পারেননি এই অভিনেত্রী।

জানা গেছে, হিন্দু রীতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন কীর্তি-অ্যান্টোনি। আজ খ্রিষ্টান রীতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সারবেন এই প্রেমিক যুগল। ২০০০ সালে মালায়ালাম ভাষার ‘পাইলট’ সিনেমায় শিশুশিল্পী হিসেবে প্রথম অভিনয় করেন কীর্তি সুরেশ। এরপর সিনেমা ও টেলিভিশন সিরিয়ালে শিশুশিল্পী হিসেবে অভিনয় করেন তিনি।

২০১৩ সালে মালায়ালাম ভাষার ‘গীতাঞ্জলি’ সিনেমায় প্রথম কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করেন কীর্তি। এ পর্যন্ত তার অভিনীত ৩৭টি সিনেমা মুক্তি পেয়েছে। বর্তমানে তার হাতে আরও ৩টি সিনেমার কাজ রয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১২ ডিসেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit