সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম
পাহাড় ধসের শঙ্কায় নেপাল সীমান্ত বন্ধ করল চীন হিমালয় ঘিরে মেগা প্রকল্পের দ্বৈরথ, বিপর্যয় আরও বাড়াচ্ছে? বাংলাদেশ ব্যাংকের সাথে ইসলামী ব্যাংকের ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি ‘না ছড়িয়ে রিপোর্ট করুন’, নিজের আপত্তিকর এআই ভিডিও নিয়ে চটলেন অভিনেত্রী এক লাফেই তেলের দাম বাড়ল ৩ শতাংশ সৌদি-পাকিস্তান-তুরস্ক জোটের আনুষ্ঠানিক নাম ঘোষণা নেপালে একাই ৯০০ শিক্ষার্থীকে রক্ষা করলেন শিক্ষক খাগড়াছড়িতে গণমাধ্যমকর্মীদের সঙ্গে নবনিযুক্ত চেয়ারম্যানের মতবিনিময়। কেন শিশুদের ঘ্রাণবিষয়ক শিক্ষা দিতে বললেন এই বিশেষজ্ঞ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে ঢাবিতে শুভেচ্ছা মিছিল

আবারও রাজ-সাবিলা জুটি!

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ১৬ Time View

বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়ক শরিফুল রাজ ও ছোট পর্দার জনপ্রিয় মুখ সাবিলা নূর আবার একফ্রেমে বন্দি হতে যাচ্ছেন। তবে কোনো নাটক বা ওয়েব কনটেন্টে নয়, পুরোপুরি বাণিজ্যিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে নাম লেখালেন এই জুটি। ছবির নাম ‘কানাভুলা প্যারাডক্স’। 

রহস্য ও রোমাঞ্চে ঘেরা ভিন্নধর্মী গল্পের এই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ২০২৭ সালের পবিত্র ঈদুল আজহায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে শরিফুল রাজ লিখেছেন, ‘ভালোবাসার গল্প অনেক হয়েছে। এবার গল্পটা একটু সময়ের সঙ্গে হোক।’
তার এই পোস্টের পর থেকেই সিনেপ্রেমীদের মাঝে নতুন এক কৌতূহল ও উদ্দীপনার সৃষ্টি হয়েছে। বুড়িগঙ্গা টকিজের ব্যানারে নির্মিত হতে যাওয়া এই চলচ্চিত্রটি প্রযোজনা করছেন গুণী নির্মাতা ও প্রযোজক তানিম নূর। 
এটি তাদের প্রযোজনা প্রতিষ্ঠানের তৃতীয় নিবেদন। নতুন এই সিনেমার মাধ্যমে চিত্রপরিচালক হিসেবে ডেবিউ করতে যাচ্ছেন তরুণ দুই নির্মাতা আয়মান আসিব স্বাধীন এবং সুস্ময় সরকার।
সিনেমার গল্পটি রোমান্টিক ধারার বাইরে গিয়ে সময়ের জটিল সমীকরণ ও মনস্তাত্ত্বিক টানাপোড়েন নিয়ে সাজানো হয়েছে বলে ইঙ্গিত পাওয়া গেছে। প্রধান দুটি চরিত্র ফুটিয়ে তোলার জন্য রাজ ও সাবিলাকে একদমই ভিন্ন লুকে দর্শকরা দেখতে পাবেন। 
প্রসঙ্গত, গত ঈদে ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায় জুটি বেঁধেছিলেন শরিফুল রাজ ও সাবিলা নূর। সেই সাফল্যের পর নতুন গল্প নিয়ে ফের বড়পর্দায় একসঙ্গে হাজির হচ্ছেন এই দুই তারকা। 

 

 

কিউএনবি/আয়শা/৩১ অগাস্ট ২০২৬,/রাত ১০:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit