শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

জীবনে মন ভেঙেছে, প্রেমেও পড়েছি আবার বিয়েও করেছি: বিজয়

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৪৮ Time View

বিনোদন ডেস্ক : জীবন কখনোই একঘেয়ে ছিল না ভারতের দক্ষিণী মেগাস্টার বিজয় দেবরাকোন্ডার জন্য। প্রেমে পড়েছেন, মন ভেঙেছে আর অবশেষে ঘর বেঁধেছেন পছন্দের মানুষের সঙ্গে। জীবনের প্রতিটি বাঁকে থ্রিল বা রোমাঞ্চ খুঁজে পাওয়া এই তারকা সম্প্রতি নিজের ব্যক্তিজীবন নিয়ে কথা বলতে গিয়ে বেশ কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েন।

সম্প্রতি সন্দীপ রেড্ডি ভাঙ্গার ভাই প্রণয় রেড্ডি ভাঙ্গার প্রযোজনায় নির্মিত ‘রোমাঞ্চকম’ সিনেমার এক প্রচারমূলক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বিজয় দেবরাকোন্ডা। 
সেখানে সঞ্চালক ও ভক্তদের মুখোমুখি হয়ে তিনি ভাগ করে নেন জীবনের নানা চড়াই-উতরাইয়ের অভিজ্ঞতা। অনুষ্ঠানে চলতি বছরের সবচেয়ে ‘রোমাঞ্চকর’ মুহূর্ত কোনটি জানতে চাওয়া হলে সবাই ভেবেছিলেন সদ্য বিবাহিত স্ত্রী রাশমিকা মান্দানার কথাই বলবেন বিজয়। 

কিন্তু ভক্তদের চমকে দিয়ে তেলুগু ভাষায় স্মৃতির ঝাঁপি খুলে এই তারকা বলেন, ‘১৯৮৯ সালে আমার জন্ম, আর তারপর থেকে প্রতিটি বছরই ছিল রোমাঞ্চে ভরা। পকেটে টাকা থাকুক বা না থাকুক, ব্লেন্ডার্স প্রাইড থেকে শুরু করে গ্লেনফেডিস সব ধরনের হুইস্কিই আমি খেয়েছি।’

বিজয় আরও বলেন, ‘তবে এখন অ্যালকোহল একেবারে ছেড়ে দিয়েছি। জীবনে মন ভেঙেছে, প্রেমেও পড়েছি আবার বিয়েও করেছি। যাই ঘটুক না কেন, পথচলাটা দুর্দান্ত ছিল। তোমাদের ভাবি একদম ভালো আছেন। কয়েক দিন আগে শুটিং সেটে সামান্য চোট পেয়েছিলেন, এখন ঘরে বিশ্রাম নিচ্ছেন এবং দ্রুত সুস্থ হয়ে উঠছেন।’

 

 

কিউএনবি/আয়শা/৩১ অগাস্ট ২০২৬,/রাত ১০:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit