শনিবার, ০৯ মে ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনাম
শিশুকে ঢাল বানিয়ে ইয়াবা পাচার, দম্পতি গ্রেপ্তার   ন্যাটোর সমর্থনে ‘আক্রমণাত্মক শক্তির’ মোকাবিলা করছে রুশ সৈন্যরা: পুতিন ওয়াহিদুল হত্যাকারীর ফাঁসির দাবীতে দুর্গাপুরে অবস্থান কর্মসুচী পানির নিচে সাড়ে ৩০০ হেক্টর জমির ধান , দিশেহারা কৃষক রাতে ৬ জেলায় ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ভারতের বিয়ের দাবিতে হিন্দু যুবকের বাড়িতে মুসলিম নারীর অবস্থান! ভিনিসিয়ুসই কি তাহলে রিয়ালের ড্রেসিং রুমের ‘গুপ্তচর’? নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল নোয়াখালীতে  নোয়াখালীতে ৪২ বোতল বিদেশি মদসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার

বিদ্রােহের দাপটের মুখে সিরিয়া, আসাদের পাশে থাকার বার্তা হিজবুল্লাহর

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ৪৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ায় বিদ্রোহীদের দাপটে একের পর এক শহরের নিয়ন্ত্রণ হারাচ্ছে বাশার আল আসাদ সরকার।  আর এই বাশার আল আসাদকে সমর্থন দিয়ে আসছে ইরানপন্থি হিজবুল্লাহ। তবে বিদ্রোহীদের হামলার মুখে পিছু হটতে বাধ্য হচ্ছেন সরকারি বাহিনীর যোদ্ধারা।  

এদিকে বৃহস্পতিবার হিজবুল্লাহর নতুন প্রধান নাঈম কাশেম সিরিয়ার বাশার সরকারকে অটুট সমর্থন ঘোষণা করেছেন। তিনি সিরিয়াকে অস্থিতিশীল করার অভিযোগ এনে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরাইলের ভূমিকার সমালোচনা করেন। তিনি বলেন, সাম্প্রতিক পদক্ষেপ সত্ত্বেও তারা (বিদ্রোহীরা) তাদের লক্ষ্য অর্জন করতে পারবে না, এই আগ্রাসন প্রতিহত করতে হিজবুল্লাহ সিরিয়ার সাথে দৃঢ়ভাবে দাঁড়িয়েছে।

এইচটিএসকে সাবেক আল-কায়েদার সহযোগী হিসেবে বিবেচনা করা হয়, আলেপ্পো দখল করে এরইমধ্যে গোষ্ঠীটি মধ্যাঞ্চলের হামা শহর হামায় নিয়ন্ত্রণ নিয়েছে।  সিরিয়ার মধ্যাঞ্চলের হামা শহরও দখলে নিয়েছে দেশটির বিদ্রোহীরা। শহর থেকে সরকারি বাহিনী প্রত্যাহারের পর বিদ্রোহীরা এ ঘোষণা দেয়। দ্রুততম সময়ে দুই শহর হারিয়ে বড় চাপে পড়েছে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ ও তার মিত্র বাহিনী। এরফলে মধ্যপ্রাচ্যে সিরিয়ার সংকটকে আরও তীব্র হয়েছে।   

এমন আবহে, যদিও কাসেম উল্লেখ করেননি কীভাবে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকারকে শক্তিশালী করার পরিকল্পনা করছে হিজবুল্লাহ। ঐতিহাসিকভাবে দামেস্ককে গুরুত্বপূর্ণ সামরিক সহায়তা প্রদান করে আসছে লেবাননের এই সশস্ত্রগোষ্ঠীটি।

 

 

কিউএনবি/আয়শা/০৬ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৩:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit