মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
দর্শককে বল মেরে চায়না ওপেন থেকে বহিষ্কার মেদভেদেভ জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস আজ ভারতভাগের পর প্রথমবার আসাম থেকে ঢাকার আন্তর্জাতিক নৌপথে পণ্য পরিবহন হুতিদের ধারাবাহিক হামলা : সৌদি আরবে সেনা মোতায়েন করছে তুরস্ক-পাকিস্তান হুথিদের হটিয়ে মোখা শহরের নিয়ন্ত্রণ নিল ইয়েমেনের সরকারি বাহিনী নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২ দারিদ্র্যের সুযোগ নিয়ে কিডনি বিক্রি, নেপালের এক গ্রামের করুণ গল্প মক্কা-মদিনাকে লক্ষ্যবস্তুর চেষ্টার পর সৌদিতে দ্রুত সেনা মোতায়েনের সিদ্ধান্ত ইয়েমেনে সংঘাত : সৌদির নিরাপত্তা নিয়ে যে বার্তা দিল যুক্তরাষ্ট্র তাইওয়ানের প্রেসিডেন্টের ছেলের ওপর গুপ্তচরবৃত্তি, এফবিআইয়ের হাতে আটক ১

রানার পর তাসকিনের হানা, ১৫ রানের মধ্যে ৩ উইকেট হারাল উইন্ডিজ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ৭৫ Time View

স্পোর্টস ডেস্ক : স্যাবিনা পার্কে সোমবার (২ ডিসেম্বর) সিরিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে ব্যাট করছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে বাংলাদেশের ১৬৪ রানের জবাবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ ৪৯ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১০২ রান। রানা ৩ আর তাসকিন ১ উইকেট নিয়েছেন।

৭০ রানে তৃতীয় দিন শুরু করেছিল উইন্ডিজ। হাতে ছিল ৯ উইকেট। ক্রেইগ ব্র্যাথওয়েট ৩৩ আর কিচি কার্টি ১৯ রানে অপরাজিত থেকে ব্যাট করতে নামেন। শুরু থেকেই দুজনে সাবধানী ব্যাটিং করে যান। তাদের জুটি ৫০ পেরিয়ে ৬০ রানে পৌঁছায়। তবে এ জুটিকে আর বড় হতে দেননি তরুণ পেসার নাহিদ রানা। গতির ঝড় তুলে শুরু থেকেই ক্যারিবীয়দের অস্বস্তিতে রেখেছিলেন তিনি। শেষমেশ সফলও হলেন। তার বাউন্সার ব‍্যাকফুটে সামলাতে চেয়েছিলেন ব্র‍্যাথওয়েট। ঠিক মতো পারেননি। ব‍্যাটের শোল্ডারে লেগে ক‍্যাচ যায় গালিতে। সেখানে কোনো ভুল করেননি বদলি ফিল্ডার জাকির হাসান। দলীয় ৮৫ রানে দ্বিতীয় উইকেট হারায় উইন্ডিজ। ১২৯ বলে ৩ চারে ৩৯ রানে থামেন ব্র্যাথওয়েট।
 
এরপর ক্রিজে নামা কাভেম হজকেও সেট হওয়ার সুযোগ দেননি রানা। তার অফ স্টাম্পের বাইরের বল ব্যাটের কানা ছুঁয়ে যায়, দ্রুত গতিতে আসা বল ঝাঁপিয়ে গ্লাভসে নেন লিটন দাস। ক্রিকইনফোর বর্ণনা মতে, ক্যাচটা পাখি অথবা বিমানের মতো উড়ে ধরেছেন লিটন। ১২ বলে ৩ রানে থামে হজের ইনিংস। দলের সংগ্রহ যখন ১০০, তখন নতুন ব্যাটার অ্যালিক অ্যাথানেজের উইকেট হারায় স্বাগতিকরা। এবার শিকার করেন তাসকিন। অফ স্টাম্পের বাইরের ফুল লেংথ ডেলিভারি ঠিকঠাক খেলতে পারেননি অ্যাথানেজ। একটু নিচু হয়ে ব‍্যাটের কানা ছুঁয়ে আঘাত হানে মিডল স্টাম্পে। ৯ বলে তিনি করেন ২ রান।

আগের দিন ক্যারিবীয়দের একমাত্র উইকেটটি নিয়েছিলেন রানা। ৪৭ বলে ১২ রান করে তরুণ পেসারের করা ডেলিভারি লিটনের হাতে ক্যাচ দেন মিকাইল লুইস। এর আগে জেডন সিলসের বোলিং তোপে নিজেদের প্রথম ইনিংসে ১৬৪ রানে গুঁড়িয়ে গিয়েছিল বাংলাদেশ। ১৩৭ বল মোকাবিলায় দলের পক্ষে সর্বোচ্চ ৬৪ রান করেন সাদমান ইসলাম। দ্বিতীয় সর্বোচ্চ ৩৬ রান করেন মেহেদী হাসান মিরাজ। বাকিরা দ্যুতি ছড়াতে পারেননি। ক্যারিবীয়দের পক্ষে ১৫.৫ ওভার বল করে মাত্র ৫ রান খরচায় ৪ উইকেট নেন সিলস। এছাড়া ৪৯ রান খরচায় ৩ উইকেট নিয়ে টাইগারদের ইনিংসে ধস নামাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন শামার জোসেফ। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ২০১ রানের বড় জয়ে ১-০ ব্যবধানে এগিয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ।

 

 

কিউএনবি/আয়শা/০২ ডিসেম্বর ২০২৪,/রাত ১১:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit