সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
বার্লিনে ভিড়ে গাড়ি চালিয়ে হামলার সন্দেহভাজন নিহত, সামনে এলো আইসিস যোগসূত্র ট্রাম্পের যে সিদ্ধান্তে বিশ্ববাজারে কমলো তেলের দাম যুদ্ধাপরাধে জড়ানোর আশঙ্কা, ইসরায়েলি তিন ভাই-বোনকে আশ্রয় দেবে অস্ট্রেলিয়া ট্রাম্পের ক্ষমায় দেশে ফিরলেন হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট কূটনৈতিক আলোচনার মাঝেই তিনবার ‘বিশ্বাসঘাতকতা’ করেছে যুক্তরাষ্ট্র: ইরান রাজনৈতিক বিবেচনায় ২৮৪ প্রকল্পের বরাদ্দ বাতিল: আদালতে ট্রাম্প প্রশাসনের বিস্ময়কর স্বীকারোক্তি গোলাবারুদের সংকট নিয়ে বিতর্কের মাঝেই ট্রাম্পের নতুন বার্তা, সঙ্গে যুদ্ধের এআই ছবি প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনে কমিটি গঠন ফুলবাড়ীতে ট্রাকচালক-ব্যবসায়ী বিরোধে সড়ক অবরোধ, তিন ঘণ্টাপর যান চলাচল স্বাভাবিক॥ বহিরাগত নয়, নোবিপ্রবির শিক্ষককেই ট্রেজারার চান শিক্ষার্থীরা

ইসরাইল-হিজবুল্লাহ যুদ্ধবিরতিকে স্বাগত জানাল ইরান

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ৬৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : এর আগে মঙ্গলবার (২৬ নভেম্বর) প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে যুদ্ধবিরতির সিদ্ধান্ত অনুমোদন করা হয়। এক বিবৃতিতে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। এ সময় আবারও লেবানন সরকার, সেখানকার জনগণ এবং তাদের প্রতিরোধের প্রতি দৃঢ় সমর্থন জানায় ইরান। 

তিনি এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য এবং ইসরাইলকে গাজায় আগ্রাসন বন্ধ করতে চাপ দেয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্বের উপর জোর দেন। যেখানে গত বছরের ৭ অক্টোবর ইসরাইলে হামাসের হামলার পর থেকে গাজা যুদ্ধে ৪৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা ও ফরাসি কূটনৈতিক প্রচেষ্টায় ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি স্থানীয় সময় ভোর ৪টায় কার্যকর হয়। হামাস ইসরাইলে হামলা চালানোর পর ফিলিস্তিনের এই প্রতিরোধ গোষ্ঠী ও গাজার মানুষের প্রতি একাত্মতা প্রদর্শন করে ইসরাইলের বিরুদ্ধে সীমান্তে গোলাগুলিতে জড়ায় হিজবুল্লাহ। যুদ্ধবিরতির দাবিতে ইসরাইলকে চাপ প্রয়োগ করতে প্রায় প্রতিদিনই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, রকেট এবং ড্রোন হামলা চালিয়েছে লেবাননের এই সশস্ত্র গোষ্ঠী।

সীমান্তে গুলি বিনিময়ের এক পর্যায়ে গত সেপ্টেম্বরের শেষের দিকে হিজবুল্লাহর বিরুদ্ধে ব্যাপক বিমান হামলা শুরু করে ইসরাইল। অক্টোবরে স্থল আক্রমণ শুরু করে নেতানিয়াহুর বাহিনী। লেবাননের হিজবুল্লাহ ও ইসরাইলের মধ্যে এক বছরের বেশি সময় ধরে লড়াইয়ে কয়েক হাজার মানুষ নিহত হওয়ার পর অবশেষে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হলো। 
 
সূত্র: আনাদোলু এজেন্সি

 

কিউএনবি/আয়শা/২৭ নভেম্বর ২০২৪,/সন্ধ্যা ৬:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit