রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

পাকিস্তানিদের ‘বিশ্বকাপে আসার দরকার নেই’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ৫৩ Time View

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েক দিন বাকি। সবকিছু ঠিক থাকলে ৭ ফেব্রুয়ারি ভারতে শুরু হবে বিশ্বকাপের আসর। টুর্নামেন্টের দশদিন আগেও চলছে নাটকীয়তা। টুর্নামেন্টের অন্যতম হট ফেভারিট দল পাকিস্তান বিশ্বকাপে খেলবে কিনা এখনও অনিশ্চিত।

গতকাল ২৬ জানুয়ারি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভি দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে দেখা করেছেন। তাদের সেই দ্বিপাক্ষিক বৈঠকে আলোচনা হয় পাকিস্তান বিশ্বকাপে অংশ নেবে কিনা। সেই বৈঠক শেষে পাকিস্তানের সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, আগামী শুক্র থেকে সোমবারের মধ্যেই পাকিস্তান বিশ্বকাপে অংশ নেবে কিনা চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে।

এ ব্যাপারে ভারতীয় সাবেক অধিনায়ক শ্রীকান্ত নিজের ইউটিউব চ্যানেলে বলেছেন, ‘গত ম্য়াচে ভারত ১৫ ওভারে ২০৯ রান করেছিল। এমন পারফরম্য়ান্স দেখে বিশ্বের যে কোনও দল বলবে যে ভারতে খেলতে আসব না। তোমাদের (বিশ্বকাপে) আসার দরকার নেই। মহসিন নকভি আগেই এই ব্যাপারে মুখ খুলেছিলেন। ভারতে আসার দরকার নেই। তোদের অবস্থা আরও খারাপ হয়ে যাবে।’

শ্রীকান্ত আরও বলেন, ‘কলম্বো থেকে এক একটা ছক্কা হাঁকালে, সেটা চেন্নাই পর্যন্ত চলে আসবে। সাবধানে থাকিস। সব থেকে ভালো বিকল্প হল, তোরা (পাকিস্তানিরা বিশ্বকাপে) খেলতেই আসিস না। কোনও একটা ছুতা বের করে বিশ্বকাপ টুর্নামেন্ট বয়কট করে দে। ভারতীয় ক্রিকেটাররা তোদের ছাল-চামড়া গুটিয়ে দেবে। প্রত্যেকটা দলকে আমি একই ভাবে সতর্ক করতে চাই। টি-টোয়োন্টি ক্রিকেটে যেভাবে চার-ছক্কার বন্যা বইছে, এমন দৃশ্য আমি আগে কখনও দেখিনি।’

 

কিউএনবি/আয়শা/২৭ জানুয়ারী ২০২৬,/সন্ধ্যা ৭:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit