রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
চবির সাবেক জাতীয়তাবাদী ছাত্রদল ফোরামের ইফতার মাহফিলে ছাত্রদলের নবীন- প্রবীণ নেতাদের মিলনমেলা পাকিস্তানের খেলোয়াড়দের জরিমানা হয়নি ১৪তম দিন শেষে যুদ্ধে এগিয়ে ইরান? ‎ইশতেহার বাস্তবায়ন, কৃষির উন্নয়ন ও সামাজিক অপরাধ দূর করাই আমাদের প্রধান লক্ষ্য—- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্রী ‘শিগগিরই’ ইরানের নতুন সর্বোচ্চ নেতার সাথে বৈঠক করবেন পুতিন! আমিরাতের তিন বন্দর এলাকায় হামলার সতর্কবার্তা ইরানের গ্লাভস হেলমেট ছুড়ে মারায় সালমানের শাস্তি ডলার নয়, চাইনিজ ইউয়ানে লেনদেন করলেই খুলবে হরমুজ প্রণালি বাংলাদেশে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি করা উচিত  নিজ দায়িত্বে বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে: ড. জিয়াউদ্দিন হায়দার 

ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে ‘নির্বাচনি ক্যাম্প’ স্থাপন নিষিদ্ধ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ৪৩ Time View

ডেস্ক নিউজ : গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের চারশ গজের মধ্যে কোনো প্রার্থী বা তাদের সমর্থকরা নির্বাচনী ক্যাম্প স্থাপন ও প্রচার কার্যক্রম চালাতে পারবেন না। একইসঙ্গে পোস্টার, লিফলেট বা যেকোনো ধরনের প্রচারপত্র ভোটগ্রহণ শুরুর আগেই সরিয়ে ফেলতে হবে। ভোটের দিন ভোটারদের কেন্দ্রে আনার জন্য প্রার্থী বা তাদের পক্ষে কোনো যানবাহন ব্যবহার করা যাবে না।

নির্বাচন কমিশনের (ইসি) উপসচিব মোহাম্মদ মনির হোসেন এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে একটি পরিপত্র জারি করেছেন। পরিপত্রটি ইতোমধ্যে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। পরিপত্রে বলা হয়েছে, ভোটারদের গোপনীয়তা নিশ্চিত করতে প্রতিটি ভোটকেন্দ্রে নির্ধারিত কক্ষ অনুযায়ী গোপন কক্ষ বা মার্কিং প্লেস স্থাপন করতে হবে। কক্ষগুলো এমনভাবে নির্মাণ করতে হবে, যাতে ভোটদানের সময় ভোটারের পছন্দ সম্পূর্ণ গোপন থাকে এবং কোনো ব্যক্তি তা দেখতে না পারে। জানালা বা উন্মুক্ত স্থান থাকলে তা বন্ধ রাখতে হবে।
এদিনে সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ায় প্রত্যেক ভোটারকে দুটি ব্যালটে ভোট দিতে হবে। এ কারণে প্রতিটি ভোটকক্ষের সঙ্গে যতদূর সম্ভব দুটি গোপন কক্ষ স্থাপন করতে হবে। যেখানে তা সম্ভব হবে না, সেখানে অতিরিক্ত ভোটকক্ষ স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া বিদ্যুৎ বিভ্রাটের সম্ভাবনা বিবেচনায় ভোটকেন্দ্রে বিকল্প আলোর ব্যবস্থা রাখতে হবে। ভোটকেন্দ্রে স্বচ্ছ ব্যালট বাক্স ছাড়া অন্য কোনো বাক্স ব্যবহার করা যাবে না। 
প্রতিটি ভোটকক্ষের জন্য একটি এবং অতিরিক্ত হিসেবে একটি ব্যালট বাক্স রাখতে হবে। ভোটগ্রহণ চলাকালে কোনো ব্যালট বাক্স পূর্ণ হয়ে গেলে সেটি পঞ্চম লক দিয়ে সিল করে নিরাপদ স্থানে সংরক্ষণ করতে হবে। আগামী ১২ ফেব্রুয়ারি গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। 

 

 

কিউএনবি/আয়শা/২৭ জানুয়ারী ২০২৬,/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit