শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম
প্রবাসীদের জন্য বড় দুঃসংবাদ দিল জাপান দেবের পর জিতের সঙ্গে জুটি বাঁধছেন ইধিকা যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের রোডম্যাপ যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে দেওয়া ইরানের ৭ দিনের রোডম্যাপে কী আছে জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ: আইন কর্মকর্তা পদটির কাজ কী? ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৯৫৫ নতুন রোগী হুথিদের হামলা, বৈঠকে বসছেন সৌদি-তুরস্ক-পাকিস্তানের তিন সেনাপ্রধান অস্ট্রেলিয়ার বিপক্ষে হার এড়ালেও র‌্যাঙ্কিংয়ে পতন ব্রাজিলের শিক্ষাসনদ প্রকাশ করুন, মোদিকে চ্যালেঞ্জ ককরোচ জনতা পার্টির দীপকের ৪৮ ঘণ্টার মধ্যে সিইসির পদত্যাগ দাবি, অন্যথায় ভারতজুড়ে আন্দোলনের হুমকি

চিন্ময় কৃষ্ণের গ্রেপ্তার ইস্যুতে নতুন কর্মসূচি সনাতনী জাগরণ জোটের

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ৭৭ Time View

ডেস্ক নিউজ : সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর আজকের মধ্যে জামিন না হলে কারাগার অভিমুখে লংমার্চ করার ঘোষণা দিয়েছেন সম্মিলিত সনাতনী জাগরণ জোটের নেতারা।

মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের জরুরি সংবাদ সম্মেলনে জোটের নেতারা এ ঘোষণা দেন।

একই সঙ্গে বিক্ষিপ্তভাবে আন্দোলন না করে সারাদেশে সম্মিলিতভাবে আন্দোলন করে স্বেচ্ছায় কারাবরণ করার ঘোষণা দেন তারা।

সংবাদ সম্মেলনে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের প্রতিনিধি প্রসেনজিৎ হালদার বলেন, ‘আমরা সোমবার যে সমাবেশ করেছি সেখানে একদল দুষ্কৃতিকারী উগ্রবাদী লোক অমানবিকভাবে হামলা করেছে। এতে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের ৩০ জন সমর্থক আহত হয়েছেন। এ সময় ২ জন নারী সমর্থককেও লাঞ্ছিত করা হয়।’

উল্লেখ্য, সোমবার (২৪ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্রকে রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে হেফাজতে নেয় ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে তাকে রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

এরপর মঙ্গলবার (২৬ নভেম্বর) চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে চিন্ময় ব্রহ্মচারীকে আনা হলে তার ভক্তরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রতি বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন।

আদালত জামিন নামঞ্জুর করে চিন্ময় ব্রহ্মচারীকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দিলে ইসকন ভক্তরা তাকে বহন করা প্রিজনভ্যানের পথরোধ করেন। এতে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা।

এই ঘটনায় এক আইনজীবী নিহত হন। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে।

কিউএনবি/অনিমা/২৭ নভেম্বর ২০২৪,/দুপুর ১:১৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit