বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনাম
খেলতে গিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করা ঠিক নয়: ক্রীড়া প্রতিমন্ত্রী নেত্রকোণায় মাদকদ্রব্য সেবনের দায়ে ৫ জনের অর্থদণ্ড সহ কারাদণ্ড হ্যারি কেইন ইংল্যান্ডের সর্বকালের সেরা খেলোয়াড় : জুড বেলিংহাম বৃন্দাবনের আশ্রমে যেতে ৫ কোটি রুপি নেওয়ার দাবি অস্বীকার করলেন কোহলি, বললেন ‘ভিত্তিহীন’ রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর পদক্ষেপ দাবি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে চোলাইমদসহ ৩ জন আটক হারানো ৫৩ মোবাইল উদ্ধার, ভুল নম্বরে যাওয়া টাকাও ফেরাল ১৮ এপিবিএন নওগাঁয় পেটে গজ রেখে সেলাইয়ে প্রসূতি মৃত্যু, চিকিৎসকসহ ৬ জনের বিরুদ্ধে মামলা রাঙামাটিতে কোতয়ালীর বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার-১২ নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে এক শ্রমিকের মৃত্যু 

শার্শায় দু-গ্রুপে সংঘর্ষ আহত ৫

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
  • ১০৭ Time View

মনিরুল ইসলাম মনি, শার্শা(যশোর)সংবাদদাতা : যশোরের শার্শার রাজাপুর গ্রামে শুক্রবার রাতে দুই গ্রুপের সংঘর্ষে বিএনপি’র ৫ জন কর্মি আহত হয়েছে। আহতরা হলেন খলিলুর রহমান(৩৭), আব্দুল বিশ্বাস(৪৫), শহিদুল ইসলাম শহিদ (৩৮), ইমাদুল হক (৪০)ও সালাম(২৮) । আহতদের মধ্যে খলিলুর রহসান , আব্দুল বিশ্বাস ও সালাম এর অবস্থা আশংক জনক হওয়ায় তাদেরকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নাভারন হাসপাতালে ভর্তি করেছে। এ সময় সন্ত্রাসীরারাজাপুর গ্রামের বিএনপি কর্মি শিফাত আলী,কোরবান,মোনায়েম,আতিয়ার রহমান কালু, শাহাজান বিশ্বাস, আবু সিদ্দিক, খলিল মিস্ত্রি, আইয়ুব দোকানদা, হাবিবুর রহমানসহ অনেকের বসত বাড়ি ও দোকান ঘর ভাংচুর করেছে। শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নাভারন হাসপাতালে ভর্তি আহতরা ও স্থানীয়রা জানান, ২১ নভেস্বর বৃহস্পতিবার পুটখালী ইউনিয়ন বিএনপি’র উদ্যেগে পুটখালী বাজারে বিএনপির কর্মি সমাবেশ ছিল। এই কর্মী সভায় রাজাপুর গ্রামের বিএনপি কর্মি লিটন দর্জি, আমিনুর, জিল্লুর রহমান ও মামুন নেতৃত্ব দিয়ে বেশি লোক দেখানোর জন্য রাজাপুর গ্রামের আওয়ামীলীগের চিহ্নিত কর্মি আবু সাইদ,আব্দুল ওহাব ওরফে কাঠ ওহাব,খোরশেদ আলম,আব্দুল হামিদ, আলাউদ্দিন,রেজাউল ইসলামসহ অনেককে নিয়ে পুটখালীর কর্মী সভায় যাচ্ছিলো।

এসময় বিএনপি কর্মি আঃ গফফার, খলিলুল রহমান, আব্দুল, শহিদ ও সালাম বাধা দেয়। এনিয়ে শুরু হয় দু গ্রুপের মধ্যে তর্ক- বতর্ক। এমন খবরে বালুন্ডা গ্রামের বিএনপি কর্মি কামরুলের নেতৃত্বে ৫০ থেকে ৬০ জন সন্ত্রাসী রাজাপুর গ্রামে ডুকে সাধারন বিএনপি কর্মীদের উপর হামলা করে দোকান ও বাড়ি ঘর ভাংচুর করে। এক পর্যায় গ্রামের সাধারন বিএনপি কর্মিরা এক জোট হয়ে সন্ত্রাসীদের ধাওয়া করলে সন্ত্রাসীরা একাধিক বোমা বিষ্ফোরন করতে করতে পালিয়ে যায়। এ ঘটনায় রাজাপুর গ্রামে চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোন মুহুর্তে আবারো সংঘর্ষ বাধতে পারে বলে আশংক করছে সাধারন গ্রামবাসি।

এ ব্যাপারে জানতে চাইলে শার্শা উপজেলা বিএনপি’র আহবায়ক খায়রুজ্জামান মধু বলেন, রাজাপুর গ্রামের দলীয় দু গ্রুপের সংঘর্ষের ঘটনা শুনেছি। বিষয়টি দলীয় ভাবে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকার পতনের পর শার্শা উপজেলার কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সেই সুযোগে শার্শার ঐক্যবদ্ধ বিএনপি’র মধ্যে ফাটল ধরাতে ঘাপটি মেরে থাকা আওয়ামীলীগের এক শ্রেনীর কুচক্রি ব্যাক্তিরা বিএনপি নেতা কর্মিদের সাথে মিশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। এ ব্যাপারে সাধারন কর্মিদের সতর্ক থাকার আহবান জানান।এ ব্যাপারে জানতে চাইলে বেনাপোল পোর্ট থানার অফিসার ইন চার্জ রাসেল মিয়া জানান, ঘটনাটি শুনেছি। তবে অভিযোগ পেলে তা তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

কিউএনবি/অনিমা/২২ নভেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit