মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন

চৌগাছায় আওয়ামী লীগ নেতার কবল থেকে ৪ একর সরকারি জমি উদ্ধার

এম এ রহিম চৌগাছা (যশোর) ।
  • Update Time : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ১১৭ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় উপজেলা আওয়ামী লীগ নেতার দখলে থাকা ৪ একর সরকারি জমি উদ্ধার করেছে উপজেলা ভূমি অফিস। বুধবার (২০ নভেম্বর) বিকালে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বড়খানপুর এলাকার বাহাদুরপুর মৌজায় দখলমুক্ত অভিযান পরিচালন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহান।

এ সময় বাহাদুর মৌজার জেএল নম্বর ৬ এবং ১ নম্বর আর এস খতিয়ানে ২৪১৯ ও ২৪২০ দাগে মোট ৩.৮৯ একর জমি দখল মুক্ত করে ফ্লাগ টানিয়ে দেওয়া হয়। জমিটি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান রাজনৈতিক প্রভাব খাটিয়ে দীর্ঘদিন দখলে রেখে ছিলেন।

জানা যায়, ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর উপজেলা আওয়ামী লীগ সভাপতি এসএম হাবিবুর রহমান জমিটি দখলে নেন। এর মধ্যে ২.৬৪ একর জমি পুকুর পাড় এবং ১.২৫ একর জলাশয়ের অংশ। স্থানীয় জনগণের অভিযোগের ভিত্তিতে বুধবার সহকারী কমিশনার (ভূমি) অভিযান চালিয়ে জমিটি দখলমুক্ত করেন।

এলাকাবাসী জানায়, একসময় কিছু অসাধু ব্যক্তি বালু উত্তোলন করে সমতল জায়গাটি পুকুর বানিয়ে ফেলে। এসএম হাবিবুর রহমান জমিটি দখলে নিয়ে পুকুরটির চতুর দিক থেকে পুনরায় মাটি ভরাট করে সমতল করার চেষ্টা করছিলেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহান বলেন, মোট ৩.৮৯ একর সরকারি জমি উদ্ধার করে সীমানা চিহ্নিত করে লাল ফ্লাগ টানিয়ে দেওয়া হয়েছে।

ভবিষ্যতে কেউ সরকারি এই জমি দখলের চেষ্টা করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। উচ্ছেদ অভিযানে উপজেলা সার্ভেয়ার জহির উদ্দীন আরিফ, উপজেলা ভুমি অফিসে কর্মকর্তা আব্দুস সালামসহ স্থানীয় ভূমি অফিসের নায়েব ও উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/২০ নভেম্বর ২০২৪,/রাত ১১:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit