শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন

শীতের ছোঁয়ায় শুষ্ক ত্বকে চুলকানি, সমাধান কী জানেন?

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ৫৭ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন থেকে জানা যায়, ঠান্ডা আবহাওয়ায় জলীয়বাষ্প কম হওয়ার কারণে ত্বক শুষ্ক হতে শুরু করে। আর শুষ্কতার পরিমাণ বাড়তে শুরু করলে ত্বক ফাটা, চুলকানির সমস্যা বাড়ে।

ত্বকে আর্দ্রতা কমে যাওয়ার এ সমস্যা সমাধানের জন্য লাইফস্টাইলে আনতে হবে কিছুটা পরিবর্তন। আসুন এক নজরে তা জেনে নিই-
 
১। আর্দ্র আবহাওয়ায় ত্বক যেন শুষ্ক না হয়, সেজন্য বাড়িয়ে দিন পানি খাওয়ার পরিমাণ। প্রতিদিন অন্তত তিন থেকে চার লিটার পানি খাওয়ার চেষ্টা করুন।
 
২। ডায়েটে বাড়িয়ে দিন তরল খাবারের পরিমাণ। এরজন্য নিয়মিত খাবারের তালিকায় রাখতে পারেন ডাব, দুধ, ফলের রস, স্যুপ ইত্যাদির মতো খাবার।
 
৩। বাইরে থেকে ত্বককে শুষ্কতার হাত থেকে বাঁচাতে অ্যালোভেরা সমৃদ্ধ সাবান অথবা বডি ওয়াশ দিয়ে ত্বক পরিষ্কার করুন। গোসলে ব্যবহার করুন কুসুম গরম পানি।
 
৪। গোসলের পানিতে মেশান গ্লিসারিন ও গোলাপজল। গোসলের পর সামান্য ভেজা ত্বকে মালিশ করে নিন নারিকেল অথবা অলিভ ওয়েল। তাহলেই ত্বক আর শুষ্ক হবে না বরং জেল্লা ছড়াবে এ শীতেও।

 

 

কিউএনবি/আয়শা/১৯ নভেম্বর ২০২৪,/বিকাল ৪:৩৩

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit