সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৭:০২ অপরাহ্ন

দুর্গাপুরে সাংবাদিকদের সাথে সেনাবাহিনীর মতবিনিময়

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ৬১ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দুর্গাপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে সেনাবাহিনীর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় বিরিশিরি সেনাক্যাম্প মিলনায়তনে মতবিনিময় করেন দুর্গাপুর সেনাক্যাম্প কমান্ডার সাজিদ বিন রৌশন।

সভায়, উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা এবং মাদক নিয়ন্ত্রন পরিস্থিতি নিয়ন্ত্রন নিয়ে বিস্তারিত আলোচনা করে তিনি বলেন, উপজেলার প্রতিটি এলাকায় সহিংসতা বন্ধ সহ সব অপরাধ দমনে সেনাবাহিনীর টহল অব্যাহত থাকবে। এলাকার সকল সম্প্রদায়ের জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় সার্বক্ষণিক নজর রাখছে সেনাবাহিনী।

যারা চাঁদাবাজি, মাদক, সন্ত্রাস এবং চোরাচালান সহ নানা দুর্নীতির মাধ্যমে সম্পদ গড়ে তুলেছেন, প্রমান সাপেক্ষে তাদের বিরুদ্ধেও কঠের ব্যবস্থা নেওয়া হবে, সেইসাথে মাদক ও চোরাচালান বিষয়ে কোন ছাড় দেয়া হবে না বলে জানান ক্যাম্প কমান্ডার সাজিদ বিন রওশন। েমতবিনিময় সভায় দুর্গাপুর প্রেসক্লাবের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ সেনা ক্যাম্পের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

কিউএনবি/আয়শা/১৮ নভেম্বর ২০২৪,/রাত ১১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit