রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম
মারা গেছেন মডেল-অভিনেত্রী তুলনা ড. আব্দুল মঈন খানের সুস্থতা কামনায় নরসিংদীতে দোয়া মাহফিল পারস্য উপসাগরে মার্কিন যুদ্ধ জাহাজ ঢুকতে দেওয়া হবে না : ইরান অবসরপ্রাপ্ত সেনা সদস্যের জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ, পুলিশের উপস্থিতিতেও নিরাপত্তাহীনতায় পরিবার অনলাইন অর্ডারেই হোম ডেলিভারি মিলছে মরণঘাতী দেশীয় অস্ত্র মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

দুর্গাপুরের শীর্ষ দুই মাদক ব্যবসায়ী আটক

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪০ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনা দুর্গাপুর উপজেলার শীর্ষ মাদক ব্যবসায়ী রাকিব খান ও তার এক সহযোগীকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) ময়মনসিংহ বিভাগীয় গোয়েন্দা দল। বুধবার (৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয় থেকে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করা হয়।

এরআগে, মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে চার হাজার ২১ পিস অবৈধ ইয়াবা জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, নেত্রকোনার দুর্গাপুর থানার কাকৈরগড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বায়রাউড়া গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে শীর্ষ মাদক কারবারি রাকিব খান (২২) এবং একই জেলার কলমাকান্দা থানার বরুয়াকোণা গ্রামের মৃত সাইদুল হকের ছেলে মো. হুমায়ুন রশিদ সবুজ (৩৮)।

ডিএনসির প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, মাদকের একটি বড় চালান পাচারের গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ১২টা ২০ মিনিট থেকে ১টা ৫০ মিনিট পর্যন্ত ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানাধীন চুরখাই এলাকায় সিবিএমসিবি মেডিকেল কলেজের বিপরীত পাশে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওপর মাদকবিরোধী চেকপোস্ট ও অভিযান পরিচালনা করে ডিএনসি, ময়মনসিংহ-এর বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের একটি আভিযানিক দল।

অভিযানকালে সন্দেহভাজন হিসেবে ওই দুই মাদক ব্যবসায়ীকে তল্লাশি করা হয়। তল্লাশিকালে তাদের কাছ থেকে চার হাজার ২১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং পরবর্তিতে ঘটনাস্থল থেকেই তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) আলী আজগর বাদী হয়ে আটককৃত দুই আসামি রাকিব খান ও মো. হুমায়ুন রশিদ সবুজের বিরুদ্ধে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করেছেন।

 

 

কিউএনবি/আয়শা/০৯ সেপ্টেম্বর ২০২৬,/বিকাল ৪:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit