রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
মারা গেছেন মডেল-অভিনেত্রী তুলনা ড. আব্দুল মঈন খানের সুস্থতা কামনায় নরসিংদীতে দোয়া মাহফিল পারস্য উপসাগরে মার্কিন যুদ্ধ জাহাজ ঢুকতে দেওয়া হবে না : ইরান অবসরপ্রাপ্ত সেনা সদস্যের জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ, পুলিশের উপস্থিতিতেও নিরাপত্তাহীনতায় পরিবার অনলাইন অর্ডারেই হোম ডেলিভারি মিলছে মরণঘাতী দেশীয় অস্ত্র মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

দুর্গাপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশাসনের অভিযান

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৯ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার তেরীবাজার সংলগ্ন সোমেশ্বরী নদীপাড়ে সরকারি খাসজমিতে অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল থেকে শুরু হওয়া এ অভিযানে পাকা, আধাপাকা ও টিনশেডসহ প্রায় সাতটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

জানা গেছে, দুর্গাপুর পৌরসভার তেরীবাজার সংলগ্ন সোমেশ্বরী নদীপাড় এলাকায় সরকারি খাসজমি অবৈধভাবে দখল করে বিভিন্ন সময়ে এসব স্থাপনা নির্মাণ করা হয়েছিল। এর মধ্যে কয়েকটি স্থাপনা বালুঘাট চালু থাকার সময় নির্মাণ করা হয়। পরবর্তীতে বালুঘাটের কার্যক্রম বন্ধ হয়ে গেলের স্থাপনাগুলো পরিত্যক্ত অবস্থায় পড়েছিলো দীর্ঘদিন ধরে।

প্রশাসনের দাবি, পরিত্যক্ত এসব স্থাপনার কয়েকটি মাদকসেবী ও মাদকসংশ্লিষ্ট ব্যক্তিদের আড্ডাস্থল হিসেবে ব্যবহৃত হচ্ছে। সরকারি সম্পত্তি উদ্ধার, অবৈধ দখলমুক্ত করা এবং মাদকের আড্ডা বন্ধের লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে প্রায় সাতটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এসবের মধ্যে পাকা ও আধাপাকা ঘরের পাশাপাশি টিনশেডের স্থাপনাও ছিল বেশকয়েকটি। উচ্ছেদের পর উদ্ধার হওয়া জায়গা সরকারের নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাংবাদিকদের বলেন, “সরকারি স্বার্থ ও সরকারি সম্পত্তি রক্ষা করা প্রশাসনের অন্যতম দায়িত্ব। তেরীবাজার সংলগ্ন নদীপাড়ে সরকারি খাসজমি অবৈধভাবে দখল করে বিভিন্ন স্থাপনা নির্মাণ করা হয়েছিল। দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় থাকায় এসব স্থাপনার কয়েকটি মাদকের আড্ডাস্থল হিসেবে ব্যবহৃত হচ্ছিল। সরকারি সম্পত্তি উদ্ধার এবং মাদকের আড্ডা বন্ধ করতেই এ অভিযান পরিচালনা করা হয়েছে। অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করে জায়গা সরকারের নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, “সরকারি সম্পত্তি ও খাসজমি রক্ষায় প্রচলিত আইন ও বিধিবিধান অনুযায়ী এ ধরনের উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে প্রয়োজন হলে ভবিষ্যতেও অবৈধ দখলদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়রা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। তাদের মতে, দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় থাকা এসব স্থাপনা ঘিরে অনাকাক্সিক্ষত কর্মকা-ের সুযোগ তৈরি হয়েছিল। অবৈধ স্থাপনা উচ্ছেদের ফলে সরকারি জায়গা দখলমুক্ত হওয়ার পাশাপাশি এলাকাটি আরও নিরাপদ হবে বলে আশা করছেন তারা।

 

 

কিউএনবি/আয়শা/০৯ সেপ্টেম্বর ২০২৬,/বিকাল ৪:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit