শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম
হুতিদের হুমকির মাঝেই লোহিত সাগর পাড়ি দিল বাণিজ্যিক জাহাজ পাকিস্তানের পর্বতমালায় তুষারধসে বিশ্বরেকর্ডধারী পর্বতারোহী নির্মল পূর্জার মৃত্যু ঘুমের সময় স্মার্টফোন কেড়ে নিচ্ছে শিশুর ভবিষ্যৎ, আসক্তি কমাতে করণীয় বাংলাদেশে আসবেন যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী হয়ে গেল সাফের ড্র, বাংলাদেশের গ্রুপে কারা নিজ দেশের ফুটবলারদের সমালোচনা করলেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট আমবাড়ীতে জমিতে আমন ধানের চারা রোপনকৃত ক্ষেত নষ্ট করে জমি দখল॥ ফুলবাড়ীতে মৎস চাষীর লিজকৃত পুকুরের মাছ রাতের আধারে লুটপাটের অভিযোগ॥ ৫০ দেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে নতুন নিয়ম বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার

পলকের সঙ্গে ইব্রাহিমের প্রেমে সিলমোহর?

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ১৩৭ Time View

বিনোদন ডেস্ক : অনেক দিন ধরেই গুঞ্জনপাড়ার নজর সাইফপুত্র ইব্রাহিম ও শ্বেতা তিওয়ারির কন্যা পলক তিওয়ারির দিকে। পাপারাজ্জিদের ক্যামেরার সামনে পড়লেই এক গাল হাসি আর বোকা চাউনি! প্রেমের কথা বললেই, দুজনেই স্পষ্ট উত্তর ‘উই আর জাস্ট ফ্রেন্ড’। তবে এবার আর প্রেম লুকোতে পারলেন না ইব্রাহিম ও পলক। 

সোশ্যাল মিডিয়াতেই প্রকাশ পেল তাদের বন্ধুত্ব থেকে প্রেমের যাত্রা। একসঙ্গে মালদ্বীপে ছুটি কাটাতে গেলে প্রকাশ্যে আসে তাদের প্রেম! তাহলে কী ইব্রাহিম ও পলক বলেই দিলেন, প্রেমে আছি! এর আগেও সাইফ ও ইব্রাহিমের একটি ভিডিও ভাইরাল হয়। ওই ভিডিওতে দেখা গিয়েছে, গাড়ির ভেতর বসে রয়েছেন সাইফ ও পলক। দুজনের মুখেই উজ্জ্বল হাসি। কিন্তু পাপারাজ্জিদের ক্যামেরা দেখা মাত্রই, হাসি একেবারে ম্লান। বরং টুকটাক ছবি উঠতেই মুখ লুকিয়ে ফেললেন ইব্রাহিম ও পলক। তখন থেকেই বোঝা গিয়েছিল, ডাল মে কুছ কালা হ্যায়… তবে মালদ্বীপের ছবি দেখে মনে হল, এই ডালে একেবারে প্রেমের তরকা!

সালমন খানের হাত ধরে সদ্য বলিউডে পা দিয়েছেন পলক। কিন্তু ইব্রাহিম অভিনয়ের জন্য একেবারে তৈরি। তারই মাঝে পলকের সঙ্গে ইব্রাহিমের প্রেমের গুঞ্জন। অন্যদিকে কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়ায় ইব্রাহিমের আরেকটি ভিডিও ভাইরাল হয়। যেখানে দেখা গিয়েছে, এক রহস্যময়ীর সঙ্গে মুম্বাই বিমানবন্দরে ইব্রাহিম। পলকের সঙ্গে সাইফপুত্রকে দেখে নেটিজেনরা বলছেন, বছরের শুরুতেই গার্লফ্রেন্ড বদল!

 

 

কিউএনবি/আয়শা/১৬ নভেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit