শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন

স্ত্রী প্রসঙ্গে যা বললেন তৌহিদ আফ্রিদি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
  • ১২১ Time View

বিনোদন ডেস্ক : সম্প্রতি গণমাধ্যমে বিয়ের খবর ছড়িয়ে পড়ে তৌহিদ আফ্রিদির। তবে কিছুদিন যেতে না যেতেই তার বিয়ে নিয়ে তথ্য বিভ্রাট দেখা দেয়। জানা গেছে, আফ্রিদির সঙ্গে টিকটকার রাইসার বিয়ে হওয়ার বিষয়টি সত্য নয়। বিভিন্ন গণমাধ্যমে বিয়ের যেসব ছবি খবর হিসেবে ছড়িয়ে পড়ে সেখানে পাত্রী রাইসা ছিলেন না।

কন্টেন্ট ক্রিয়েটরের পরিবার বলছে, রাইসার বিয়ে এক বছর আগেই হয়ে গেছে। আরও জানা যায়, রাইসা ও রামিসা যমজ বোন। সামাজিক যোগাযোগমাধ্যমে রাইসা খুব পরিচিত মুখ। তাই সবাই ধরে নিয়েছিল রাইসাকেই আফ্রিদি বিয়ে করেছেন। তবে পারিবারিক সূত্র নিশ্চিত করেছে যে, রাইসাকে বিয়ে করেননি আফ্রিদি। আফ্রিদির সঙ্গে যার কাবিন হয়েছে তিনি রাইসার যমজ বোন রামিসা। এ প্রসঙ্গে তৌহিদ আফ্রিদির সঙ্গে যোগাযোগ করা হলে সংবাদমাধ্যমকে তিনি বলেন,

আমার স্ত্রী (রামিসা) টিকটকার না। তার বোন টিকটক করে।

তৌহিদ আফ্রিদি আরও বলেন,

দুই বোনের চেহারা অনেকটাই এক। সে কারণে অনেকে বিভ্রান্ত হয়ে আমার স্ত্রীকেই টিকটকার মনে করছেন।

প্রসঙ্গত, শেখ হাসিনা সরকার পতনের পর থেকে অনেকটা লোকচক্ষুর আড়ালে তৌহিদ আফ্রিদি। এরমধ্যে তার বিয়ের ছবি প্রকাশ্যে এলো।

 

 

 

কিউএনবি/আয়শা/১৫ নভেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit