রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
চবির সাবেক জাতীয়তাবাদী ছাত্রদল ফোরামের ইফতার মাহফিলে ছাত্রদলের নবীন- প্রবীণ নেতাদের মিলনমেলা পাকিস্তানের খেলোয়াড়দের জরিমানা হয়নি ১৪তম দিন শেষে যুদ্ধে এগিয়ে ইরান? ‎ইশতেহার বাস্তবায়ন, কৃষির উন্নয়ন ও সামাজিক অপরাধ দূর করাই আমাদের প্রধান লক্ষ্য—- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্রী ‘শিগগিরই’ ইরানের নতুন সর্বোচ্চ নেতার সাথে বৈঠক করবেন পুতিন! আমিরাতের তিন বন্দর এলাকায় হামলার সতর্কবার্তা ইরানের গ্লাভস হেলমেট ছুড়ে মারায় সালমানের শাস্তি ডলার নয়, চাইনিজ ইউয়ানে লেনদেন করলেই খুলবে হরমুজ প্রণালি বাংলাদেশে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি করা উচিত  নিজ দায়িত্বে বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে: ড. জিয়াউদ্দিন হায়দার 

মনিরামপুর সমিতির উদ্যোগে ভবদহবাসীকে দুই দিনব্যাপী ফ্রি চিকিৎসার আয়োজন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
  • ৯০ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : মনিরামপুর সমিতি ঢাকার উদ্যোগে জলাবদ্ধ ভবদহবাসীর জন্য দুই দিনব্যাপী ফ্রি চিকিৎসার আয়োজন করা হয়েছে। সমিতির পক্ষ থেকে নেহালপুর ইউনিয়নের শাহিদা সুলতানা মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও শ্যামকুড়ের নাগোরঘোপ মাধ্যমিক বিদ্যালয়ে মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়েছে। আর্তমানবতার এ সেবায় ৪৭ জন বিশেযজ্ঞ চিকিৎসক নিয়োজিত রয়েছেন। শুক্রবার থেকে মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা শুরু হয়েছে। প্রথম দিনে জলাবদ্ধ এলাকার হাজারো মানুষকে ফ্রি চিকিৎসা দেওয়া হয়েছে।শুক্রবার সকাল ১০ টারদিকে সরেজমিন গিয়ে দেখাযায়, নেহালপুর ইউনিয়নের কালিবাড়িতে অবস্থিত শাহিদা সুলতানা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মাঠের বিশাল প্যান্ডেলে জলাবদ্ধ এলাকার বিভিন্ন শ্রেণিপেশার হাজারো মানুষের উপচে পড়া ভীড়।

পাশের ডেস্কে সারিবদ্ধভাবে রেজিষ্ট্রেশন কার্যক্রম চলছে। রেজিষ্ট্রেশনের পর চারতলা ভবনের প্রতিটি ফ্লোরের কক্ষে বিশেযজ্ঞ চিকিৎসকরা চিকিৎসা দিচ্ছেন। প্রয়োজন অনুসারে কারও দেওয়া হচ্ছে ব্যবস্থাপত্র, আবার কারো দেওয়া হচ্ছে ব্যবস্থাপত্রসহ বিনামূল্যে ওষুধ।বিনামূল্যে ওষুধ বিতরণের জন্য ভবনের নিচতলায় স্থাপন করা হয়েছে অস্থায়ী ফার্মেসী। সেখান থেকে ফার্মাসিষ্টরা ব্যবস্থাপত্র মোতাবেক রোগিদের মধ্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করছে। ভবদহ এলাকার রোগীরা বিনামূল্যে চিকিৎসাসহ ওষুধ পেয়ে খুব খুশি। এমনই চিত্র দেখা গেছে বিভিন্ন রোগীদের সাথে আলাপ করে।

দত্তকোনা গ্রাম থেকে আসা হৃদরোগী গৃহবধু রাশিদা বেগম(৪০) জানান, জাতীয় হৃদরোগ ইনষ্টিটিউটের রেজিষ্ট্রার প্রফেসর ডা. বুলবুল কবির তাকে ওষুধসহ ব্যবস্থাপত্র দিয়েছেন। তিনি বিনামূল্যে চিকিৎসা পেয়ে বেশ খুশি। আবার নেহালপুর গ্রামের গৃহবধু আছিয়া খাতুন গাইনি বিশেযজ্ঞ চিকিৎসক ঐশি খানমের কাছ থেকেও অনুরুপভাবে চিকিৎসা পেয়ে খুশি।শুধু রাশিদা বেগম অথবা আছিয়া খাতুন নয়। ফ্রি মেডিকেল ক্যাম্পে আসা প্রায় সব রোগীই ওষুধসহ চিকিৎসা পেয়ে খুশি। কালিবাড়ির এ ক্যাম্পের দায়িত্বে থাকা মনিরামপুর সমিতি ঢাকার সভাপতি, প্রকৌশলী ইকবাল কবির মোল্যা, সাধারন সম্পাদক ড.মিজানুর রহমান, সহসম্পাদক শফিকুল বারি শফি, কোষাধ্যক্ষ কাজী হুমায়ুন কবির বাবলা,সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন জানান, মনিরামপুর সমিতি সব সময় আর্ত মানবতার সেবায় নিয়োজিত রয়েছে। তারই ধারাবাহিকতার অংশ হিসেবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৪৭ জন বিশেযজ্ঞ চিকিৎসক এসেছেন বিনামূল্যে চিকিৎসা সেবার প্রত্যয় নিয়ে।

এছাড়া বিভিন্ন দানশীল ব্যক্তি ও প্রতিষ্ঠান প্রায় তিন লাখ টাকার ওষুধ সরবরাহ করেছেন। সমিতির সাধারন সম্পাদক ড.মিজানুর রহমান জানান, শুক্রবার কালিবাড়িরে এ ক্যাম্প থেকে এক হাজার রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। এছাড়া শনিবার শ্যামকুড় ইউনিয়নের নাগোরঘোপ মাধ্যমিক বিদ্যালয়ে অনুরুপভাবে আরেকটি ক্যাম্প পরিচালিত হবে। আশা করা হচ্ছে এ ক্যাম্পেও হাজারের উপর রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হবে।এস এম মজনুর রহমান, স্টাফ রিপোর্টার,মনিরামপুর (যশোর) ॥ মোবাইল:-০১৭১২-৫৭৫৩০৯.ই-

কিউএনবি/অনিমা/১৫ নভেম্বর ২০২৪,/রাত ৮:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit