শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম
চবির সাবেক জাতীয়তাবাদী ছাত্রদল ফোরামের ইফতার মাহফিলে ছাত্রদলের নবীন- প্রবীণ নেতাদের মিলনমেলা পাকিস্তানের খেলোয়াড়দের জরিমানা হয়নি ১৪তম দিন শেষে যুদ্ধে এগিয়ে ইরান? ‎ইশতেহার বাস্তবায়ন, কৃষির উন্নয়ন ও সামাজিক অপরাধ দূর করাই আমাদের প্রধান লক্ষ্য—- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্রী ‘শিগগিরই’ ইরানের নতুন সর্বোচ্চ নেতার সাথে বৈঠক করবেন পুতিন! আমিরাতের তিন বন্দর এলাকায় হামলার সতর্কবার্তা ইরানের গ্লাভস হেলমেট ছুড়ে মারায় সালমানের শাস্তি ডলার নয়, চাইনিজ ইউয়ানে লেনদেন করলেই খুলবে হরমুজ প্রণালি বাংলাদেশে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি করা উচিত  নিজ দায়িত্বে বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে: ড. জিয়াউদ্দিন হায়দার 

বিশ্বের ২২ দেশে মুক্তি পেল শাকিবের ‘দরদ’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
  • ৮০ Time View

বিনোদন ডেস্ক : অবশেষে মুক্তি পেয়েছে শাকিব খানের সিনেমা ‘দরদ’। অনন্য মামুন পরিচালিত ছবিটি আজ (১৫ নভেম্বর) বাংলাদেশ-ভারতসহ বিশ্বের ২২টি দেশে মুক্তি পেয়েছে সিনেমাটি।

পরিচালক অনন্য মামুন বলেন, ‘দেশের ৮৩ হলে মুক্তি দেয়া হচ্ছে ‘দরদ’। সেই সঙ্গে বিশ্বের ২২টি দেশে একযোগে মুক্তি পাচ্ছে। আমার আত্মবিশ্বাস আছে দর্শক ‘দরদ’ দেখলে হতাশ হবেন না।

ঈদ ছাড়া বড় বাজেটের ছবি মুক্তি পায় না এমন প্রচলিত ভাবনা ভাঙবে ‘দরদ’, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। মুক্তির দুদিন আগে থেকে দেশের সর্বাধুনিক সিনে থিয়েটার স্টার সিনেপ্লেক্স-এ ছাড়া হয়েছে অগ্রিম টিকিট। দৈনিক ২৬টি শো চালানোর ঘোষণা দিয়েছে হল কর্তৃপক্ষ।

স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেসবাহ উদ্দিন আহমেদ জানান, ‘দরদ’-এর অগ্রিম টিকিট বিক্রি অনেক ভালো। এ কারণে পূর্ব নির্ধারিত ২২টি শোয়ের সঙ্গে শেষ মুহূর্তে আরও ৪টি শো বাড়ানো হয়েছে।

রোম্যান্টিক থ্রিলার ধাঁচের ছবি ‘দরদ’-এ শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। সম্প্রতি এর গান ও ট্রেলার প্রকাশিত হয়েছে। যা অনলাইনে সিনেপ্রেমীদের মুগ্ধ করেছে।

কিউএনবি/অনিমা/১৫ নভেম্বর ২০২৪,/বিকাল ৪:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit