রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
চবির সাবেক জাতীয়তাবাদী ছাত্রদল ফোরামের ইফতার মাহফিলে ছাত্রদলের নবীন- প্রবীণ নেতাদের মিলনমেলা পাকিস্তানের খেলোয়াড়দের জরিমানা হয়নি ১৪তম দিন শেষে যুদ্ধে এগিয়ে ইরান? ‎ইশতেহার বাস্তবায়ন, কৃষির উন্নয়ন ও সামাজিক অপরাধ দূর করাই আমাদের প্রধান লক্ষ্য—- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্রী ‘শিগগিরই’ ইরানের নতুন সর্বোচ্চ নেতার সাথে বৈঠক করবেন পুতিন! আমিরাতের তিন বন্দর এলাকায় হামলার সতর্কবার্তা ইরানের গ্লাভস হেলমেট ছুড়ে মারায় সালমানের শাস্তি ডলার নয়, চাইনিজ ইউয়ানে লেনদেন করলেই খুলবে হরমুজ প্রণালি বাংলাদেশে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি করা উচিত  নিজ দায়িত্বে বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে: ড. জিয়াউদ্দিন হায়দার 

সামাজিক মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ যে কারণে আইনমন্ত্রীর প্রচারে অংশ নিয়েছিলেন আখাউড়ায় বিএনপি নেতা আইয়ুব

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ৪৪ Time View
বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক, আখাউড়া : গত ৭ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর এলাকার দেবগ্রামে আইনমন্ত্রী আনিসুল হকের নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছিলেন বিএনপি নেতা শেখ মো. আইয়ুবুর রহমান। তিনি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক সাধারণ ও দেবগ্রামের বাসিন্দা।
গণসংযোগের একটি ছবি তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হয়। বুধবার পুলিশের অভিযানে দেবগ্রামের এক আওয়ামীলীগ নেতা আটক হলে পুরাতন ছবিটি আবারও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। বিএনপি নেতা শেখ আইয়ুবুর রহমান বৃহস্পতিবার সকালে স্থানীয় সাংবাদিকদের কাছে এক প্রেস বিজ্ঞপ্তি পাঠিয়ে এর ব্যাখ্যা ও প্রতিবাদ জানিয়েছেন। 
বিজ্ঞপ্তিতে শেখ আইয়ুবুর রহমান উল্লেখ করেন, তিনি উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। পর্যায়ক্রমে উপজেলা যুবদলের সভাপতি এবং সর্বশেষ ২০১২ পর্যন্ত উপজেলা বিএনপি’র  যুগ্ম সাধারন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া জেলা বিএনপি’র নির্বাহী সদস্য ছিলেন। পরবর্তীতে পেশাগত ব্যস্ততার কারণে দলকে সেভাবে সময় দিতে পারেননি। তাছাড়া গত ১৫ বছর ফ্যাসিষ্ট আওয়ামী সরকারের আমলে দমন পীড়নের কারণে দলীয় কর্মকান্ড করাও কঠিন ছিল। দীর্ঘ রাজনৈতিক জীবনে জেল জুলুম ও নির্যাতনের শিকার হয়েছিলেন বলে দাবী করেন তিনি। 
আওয়ামী লীগ প্রার্থীর প্রচারণায় অংশ নেয়া প্রসঙ্গে শেখ আইয়ুবুর রহমান বলেন, আমি দীর্ঘদিন দেবগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয়ের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছি। দেবগ্রাম স্কুলকে সরকারিকরণে সহযোগিতা করেন তৎকালীণ আইনমন্ত্রী। গ্রামবাসীর চাপে একদিন আনিসুল হকের প্রচারণায় যাই।
আমার অনিচ্ছা সত্বে প্রচারণায় ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে। একটি কুচক্রি মহল আমার দীর্ঘ রাজনৈতিক জীবনের অবদানকে ছোট করতে এবং দলের কাছে আমাকে বিতর্কিত করে ফায়দা হাসিল করতে মাঝে মাঝে ওই ছবিটি প্রকাশ করে। অনেকে না বুঝেও শেয়ার করছে। আমি এর প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি আইনমন্ত্রীর প্রচারণায় অংশ নেয়ার জন্য আমি অনুতপ্ত ও দূ:খ করছি। তিনি আরও বলেন,  আমি বিএনপিতে ছিলাম, বিএনপিতেই আছি।

 

 

কিউএনবি/আয়শা/১৪ নভেম্বর ২০২৪,/সন্ধ্যা ৬:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit