রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
চবির সাবেক জাতীয়তাবাদী ছাত্রদল ফোরামের ইফতার মাহফিলে ছাত্রদলের নবীন- প্রবীণ নেতাদের মিলনমেলা পাকিস্তানের খেলোয়াড়দের জরিমানা হয়নি ১৪তম দিন শেষে যুদ্ধে এগিয়ে ইরান? ‎ইশতেহার বাস্তবায়ন, কৃষির উন্নয়ন ও সামাজিক অপরাধ দূর করাই আমাদের প্রধান লক্ষ্য—- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্রী ‘শিগগিরই’ ইরানের নতুন সর্বোচ্চ নেতার সাথে বৈঠক করবেন পুতিন! আমিরাতের তিন বন্দর এলাকায় হামলার সতর্কবার্তা ইরানের গ্লাভস হেলমেট ছুড়ে মারায় সালমানের শাস্তি ডলার নয়, চাইনিজ ইউয়ানে লেনদেন করলেই খুলবে হরমুজ প্রণালি বাংলাদেশে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি করা উচিত  নিজ দায়িত্বে বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে: ড. জিয়াউদ্দিন হায়দার 

বিনা ভোটের চেয়ারম্যান পালিয়ে গেছে, সেবা নিশ্চিত করেছেন ড. আবদুল মঈন খান 

মোঃ সালাহউদ্দিন আহমেদ
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ১৬১ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ: আওয়ামী ফ্যাসীবাদীদের দমন-পীড়নের কারনে বিএনপির কোনো কর্মসূচি এই ৭ নং ওয়ার্ডে পালন করা যেতনা। প্রধান অতিথি ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুব আলম আরো বলেন, এই ইউনিয়নের বীনা ভোটের চেয়ারম্যান পালিয়ে গেছেন যেসকল ইউপি সদস্যরা রয়েছেন তারাও জনরোষের কারণে ইউনিয়ন পরিষদে যেতে পারেন না। তিনি বলেন ইউনিয়ন পরিষদের সেবা প্রার্থীদের সেবা চলমান রাখতে ও নিশ্চিত করতে ড. আবদুল মঈন খান প্রশাসক নিয়োগের ব্যবস্থা করে দিয়েছেন আর এতে করে সেবা প্রার্থীদের ভোগান্তি দূর হয়েছে। 

নরসিংদী সদর উপজেলার আমদিয়ায় বিএনপির কর্মী সমাবেশে এসব কথা বলেন ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুব আলম। বুধবার বিকেলে আমদিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের আমদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপি নেতা ওয়াছকুরুনী এর সঞ্চালনায় এবং ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবু ছাইদ এর উদ্বোধনে কর্মী সমাবেশের সভাপতিত্ব করেন হেকমত আলী। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুব আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক  আইনুল হক মিয়া। এসময় সভায় ভারচুয়ালী বক্তব্য রাখেন পলাশ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন ভূইয়া মিল্টন। 

সভায় আরো বক্তব্য রাখেন , আমদিয়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি আবু সিদ্দিক , ইউনিয়ন বিএনপি নেতা ওয়াছকুরুনী , ইউনিয়ন বিএনপি নেতা আতাউর , ইউনিয়ন বিএনপি নেতা খোরশেদ , ইউনিয়ন যুবদলের সভাপতি আহছানউল্লাহ , যুবদলের সাধারণ সম্পাদক ইএম মেহেদী হাছান , ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম শ্যামল, যুবদলের সহসভাপতি জিয়ারুল , যুবদল নেতা বশির , শ্রমিকদলের সভাপতি বিল্লাল হোসেন , ছাত্রদল নেতা শাহীন খানসহ আরো অনেকে । এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন শ্রমিকদলের সহসভাপতি নুরুন্নবী , ৭ নং ওয়ার্ড যুবদলের সভাপতি শরিফ, আনোয়ার হোসেন আনু, কাজল, ইউসুফ, জয়নাল, রুবেল প্রমূখ। অনুষ্ঠান শেষে আমদিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডেের আমদিয়া বাজারে বিএনপির অফিস উদ্বোধন করা হয়। 

কিউএনবি/অনিমা/১৪ নভেম্বর ২০২৪,/সন্ধ্যা ৬:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit