সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনে কমিটি গঠন ফুলবাড়ীতে ট্রাকচালক-ব্যবসায়ী বিরোধে সড়ক অবরোধ, তিন ঘণ্টাপর যান চলাচল স্বাভাবিক॥ বহিরাগত নয়, নোবিপ্রবির শিক্ষককেই ট্রেজারার চান শিক্ষার্থীরা কোনো একসময় বাংলাদেশ ফুটবল বিশ্বকাপে খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী আশুলিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী গ্রেফতার   ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন ফুলবাড়ী কাঠ ব্যবসায়ী সমিতি’র আত্মপ্রকাশ পশ্চিম তীরে আরও ব্যাপক হামলার হুঁশিয়ারি নেতানিয়াহুর নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করতেই দলীয় ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে রাঙামাটিতে সন্ত্রাস দমন আইনে আ’লীগ নেতা অংসুইছাইন চৌধুরী গ্রেপ্তার

মীরাকে নিয়ে শত স্মৃতি, তবুও কেন শখের ফ্ল্যাট ভাড়া দিলেন শহিদ?

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ৯২ Time View

বিনোদন ডেস্ক : গত পাঁচ বছরে এখন পর্যন্ত বলিউড অভিনেতা শহিদ কাপুরের সব থেকে বড় হিট ছবি ‘কবীর সিংহ’। এর পর বেশ কিছু ছবি মুক্তি পেলেও কাঙ্ক্ষিত সাফল্য পাননি তিনি। এবার নিজের পছন্দের ফ্ল্যাট পানির দরে ভাড়া দিয়েছেন এ অভিনেতা। কী এমন ঘটল ভাড়া বসালেন ফ্ল্যাটে।

ঘটনা ২০১৮ সালের। মুম্বাইয়ের ওরলিতে সমুদ্রমুখী একটি ডুপ্লেক্সে দুই ছেলেমেয়েকে নিয়ে সংসার পাতেন অভিনেতা শহিদ কাপুর ও মীরা রাজপুত। সেই সময় ৫০০ বর্গফুটের এই ফ্ল্যাটটি কিনতে খরচ হয়েছিল প্রায় ৫৮ কোটি রুপি। শাহিদ-মীরা এই সাধের ফ্ল্যাটে বসেই দীপাবলি থেকে দেওর ঈশানের জন্মদিনসহ অনেক স্মৃতি সাজিয়েছেন। সাদা দেয়ালে টাঙানো পেন্টিং, দামি সোফা, সামনে সাজানো ফুলদানি আর রাজরানির মতো বসে আছেন শহিদপত্নী মীরা রাজপুত। এমনই সাজানো-গোছানো অন্দরসজ্জার ছবি। কিন্তু হঠাৎ সেই ফ্ল্যাট এবার ছেড়ে দিলেন তারা। ভাড়া বসালেন ফ্ল্যাটে!

পাঁচ বছর মেয়াদে ফ্ল্যাটটি ভাড়া দিয়েছেন অভিনেতা। ১ কোটি ২৩ লাখ রুপির প্রাথমিক জামানত ছাড়াও প্রতি মাসে সাড়ে বিশ লাখ রুপি ভাড়া পাবেন শহিদ। মাসিক এই ভাড়ার অঙ্কটিও ধীরে ধীরে বৃদ্ধি পাবে। পাঁচ বছর মেয়াদ শেষে অ্যাপার্টমেন্টের মাসিক ভাড়া দাঁড়াবে ২৩ লাখ ৯৮ হাজার রুপি। শহিদের এই ফ্ল্যাটটি ভাড়া নিয়েছেন এক নামি বহুজাতিক সংস্থার কর্তা।

কিন্তু হঠাৎ বাসা বদল করলেন কেন শহিদ, তা নিয়ে উঠেছে প্রশ্ন। গত পাঁচ বছরে এখন পর্যন্ত শহিদের সবচেয়ে বড় হিট ‘কবীর সিংহ’। তার পর বেশ কিছু ছবি মুক্তি পেয়েছে। তবে কাঙ্ক্ষিত সাফল্য মেলেনি। এ ছাড়া ওটিটি সিরিজ ‘ফার্জি’-তে দেখা গেছে তাকে। অর্থনৈতিক কারণেই কি বাসা বদল করলেন শহিদ, সেই প্রশ্ন থেকেই যাচ্ছে।

 

 

কিউএনবি/আয়শা/১৪ নভেম্বর ২০২৪,/সন্ধ্যা ৬:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit