মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
ধীরগতিতে মার্কিন সেবাখাত, লাফিয়ে বাড়ছে জীবনযাত্রার ব্যয় বাব আল-মানদেব প্রণালিতে হুতিদের প্রভাব যুক্তরাষ্ট্রের বড় পরাজয়: ইরান ৭৯ হাজার ডলারের ঘড়ি চুরি, যুক্তরাষ্ট্রে বিমানবন্দরের দুই লাগেজ কর্মী গ্রেপ্তার কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ যৌতুকের দাবিতে নির্যাতন, গৃহবধূর আত্মহত্যা সিটিস্ক্যান মেশিনে শুয়ে থাকার ভিডিও ভাইরাল, টেকনিশিয়ানের বেতন বন্ধ বোমা হামলার হুমকির পর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা জোরদার ডিজেলের রেকর্ড দামে চাপে যুক্তরাষ্ট্র, কর ছাড়ের পথে ট্রাম্প বাড়ির চালে ‘গ্রেনেড’, উদ্ধারের পর দেখা গেল খেলনা ইংল্যান্ডের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চোটের দুঃসংবাদ

ট্রলারভর্তি ইলিশ নিয়ে ঘাটে ফিরেছেন জেলেরা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ১৪২ Time View

ডেস্ক নিউজ : অবশেষে রুপালি ইলিশের দেখা মিলেছে কক্সবাজারে। ট্রলারভর্তি ইলিশ নিয়ে ঘাটে ফিরেছেন জেলেরা। কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্র এখন সয়লাব ইলিশে, যেখানে চলছে কোটি কোটি টাকার বেচাবিক্রি। এতে কক্সবাজারের উপকূলের ঘাটগুলোতে এখন জেলে, মৎস্য ব্যবসায়ী, ট্রলার মালিক ও শ্রমিকরা ব্যস্ত সময় পার করছেন।

মঙ্গলবার (১২ নভেম্বর) ভোর থেকে শত শত ফিশিং ট্রলার ইলিশের বহর নিয়ে কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রে ফিরে আসলে উৎসবের পরিবেশ সৃষ্টি হয়।

মৎস্য ব্যবসায়ী ও ট্রলার মালিকরা জানান, কক্সবাজার উপকূলের বিভিন্ন ঘাটে এতদিন বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছের আধিক্য ছিল। তবে এখন সেই জায়গায় শুধু ইলিশ আর ইলিশ। সাগরের বিভিন্ন স্থানে ট্রলারগুলো ইলিশ ভর্তি করে ঘাটে ফিরছে, ফলে মাছ ব্যবসায়ী এবং জেলে পরিবারে ঈদের আনন্দ বিরাজ করছে।

কক্সবাজার সামুদ্রিক মৎস্য ব্যবসায়ী সমিতির নেতা শওকত উসমান ফারুক বলেন, জেলেরা ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা মেনে সাগরে মাছ ধরতে গিয়ে এখন সুফল পাচ্ছেন।

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট কক্সবাজারের সামুদ্রিক মৎস্য ও প্রযুক্তি কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শফিকুর রহমান জানান, নিষেধাজ্ঞা মেনে মাছ ধরার ফলে সাগরে মাছের আকার বাড়ছে এবং উৎপাদনও বৃদ্ধি পাচ্ছে।

কিউএনবি/অনিমা/১৪ নভেম্বর ২০২৪,/দুপুর ২:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit