রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
চবির সাবেক জাতীয়তাবাদী ছাত্রদল ফোরামের ইফতার মাহফিলে ছাত্রদলের নবীন- প্রবীণ নেতাদের মিলনমেলা পাকিস্তানের খেলোয়াড়দের জরিমানা হয়নি ১৪তম দিন শেষে যুদ্ধে এগিয়ে ইরান? ‎ইশতেহার বাস্তবায়ন, কৃষির উন্নয়ন ও সামাজিক অপরাধ দূর করাই আমাদের প্রধান লক্ষ্য—- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্রী ‘শিগগিরই’ ইরানের নতুন সর্বোচ্চ নেতার সাথে বৈঠক করবেন পুতিন! আমিরাতের তিন বন্দর এলাকায় হামলার সতর্কবার্তা ইরানের গ্লাভস হেলমেট ছুড়ে মারায় সালমানের শাস্তি ডলার নয়, চাইনিজ ইউয়ানে লেনদেন করলেই খুলবে হরমুজ প্রণালি বাংলাদেশে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি করা উচিত  নিজ দায়িত্বে বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে: ড. জিয়াউদ্দিন হায়দার 

আইনের ব্যত্যয় ঘটিয়ে শ্রমিক ছাঁটাই নয় : উপদেষ্টা আসিফ

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ৮৪ Time View

ডেস্ক নিউজ : আইনের ব্যত্যয় ঘটিয়ে শ্রমিক ছাঁটাই করা যাবে না জানিয়ে শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‌‘আগামী মার্চের আগেই শ্রম আইন সংশোধন করা হবে।

তিনি বলেন, ‘নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি ১২০ দিন করা হবে। সব কারখানায় থাকতে হবে ডে কেয়ার সেন্টার।’

আজ রবিবার দুপুরে সচিবালয়ে শ্রম মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘শ্রমিকদের যারা বেতন দিচ্ছে না সেসব মালিককে ধরে এনে জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট আটকে রাখা হচ্ছে। যাতে বিদেশ পালিয়ে না যায়। অনেক কারখানা বার বার কমিটমেন্ট দিয়েও তা পূরণ করেনি।’

তিনি বলেন, ‘আমরা আগের মতো শ্রমিক মেরে সমস্যার সমাধান নয়, বেতন পরিশোধের জন্য মালিকদের সহযোগিতা করা হচ্ছে। তবে তাৎক্ষণিক সমাধান একটি জটিল বিষয়।’

খুব নাজেহাল অবস্থায় শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বলে উল্লেখ করেন তিনি। শ্রম উপদেষ্টা বলেন, ‘আমরা ধীরে ধীরে উন্নতির দিকে এগিয়ে গেছি। ১৮ দফা নিয়ে মালিকপক্ষ ও শ্রমিকপক্ষ যৌথভাবে চুক্তি স্বাক্ষর করেছে।’

তিনি বলেন, ‘আগের মতো উদ্বোধন করে ছবি তুলে আমরা দায়সারা কাজ করবো না। আমরা শ্রমিকদের দেওয়া সুযোগ সুবিধা প্রতিনিয়ত মনিটরিং এ রেখেছি।’

কিউএনবি/অনিমা/১০ নভেম্বর ২০২৪,/দুপুর ২:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit