রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
হতে পারে ঝড় ও বজ্রবৃষ্টি লেবাননে স্বাস্থ্যকেন্দ্রে ইসরায়েলি হামলায় নিহত ১২, নিন্দা জানাল ডব্লিউএইচও চবির সাবেক জাতীয়তাবাদী ছাত্রদল ফোরামের ইফতার মাহফিলে ছাত্রদলের নবীন- প্রবীণ নেতাদের মিলনমেলা পাকিস্তানের খেলোয়াড়দের জরিমানা হয়নি ১৪তম দিন শেষে যুদ্ধে এগিয়ে ইরান? ‎ইশতেহার বাস্তবায়ন, কৃষির উন্নয়ন ও সামাজিক অপরাধ দূর করাই আমাদের প্রধান লক্ষ্য—- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্রী ‘শিগগিরই’ ইরানের নতুন সর্বোচ্চ নেতার সাথে বৈঠক করবেন পুতিন! আমিরাতের তিন বন্দর এলাকায় হামলার সতর্কবার্তা ইরানের গ্লাভস হেলমেট ছুড়ে মারায় সালমানের শাস্তি ডলার নয়, চাইনিজ ইউয়ানে লেনদেন করলেই খুলবে হরমুজ প্রণালি

পালং শাক কি আসলেই চুলের জন্য ভালো?

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ৫৭ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : ঝলমলে ঘন চুল কে পছন্দ করেন না বলুন। তবে বর্তমানে অকালে চুল পড়া এবং বিশেষ করে চুল পাতলা হওয়া বেশ সাধারণ হয়ে উঠেছে। চুলের এ অবস্থা বিভিন্ন কারণে হতে পারে তবে মানসিক চাপ, অস্বাস্থ্যকর জীবনযাপন, দূষণ এবং সঠিক পুষ্টির অভাব এক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা পালন করে।

চুলকে সুস্থ রাখতে আমরা শ্যাম্পু থেকে শুরু করে তেল ব্যবহার- সব ধরনের জিনিস চেষ্টা করি। কিন্তু খাবারের তালিকায় পালং শাক আপনার চুল সুন্দর ও সুস্থ রাখতে কাজ করতে পারে।

পালং শাক পুষ্টিগুণে ভরপুর যা শুধুমাত্র চুলের জন্যই নয়, সামগ্রিক স্বাস্থ্যের জন্যও অসাধারণ। ভিটামিন, খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর পালং শাক আপনার চুলের জন্য অত্যন্ত উপকারী। চলুন জেনে নেওয়া যাক পালং শাক চুলের জন্য কীভাবে উপকার করে-
১. আয়রন
আয়রনে সমৃদ্ধ পালং শাক রক্ত ​​​​প্রবাহ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে মাথার ত্বকে প্রচুর অক্সিজেন পৌঁছে দেয়। এটি চুলের গোড়া মজবুত রাখে এবং চুল পড়া কমাতে সাহায্য করে। এছাড়াও পালং শাকে ভিটামিন সি রয়েছে, যারোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। যা আপনাকে সুস্থ রাখে এবং চুলকে শক্তিশালী করে।

২. ফোলেট
পালং শাকের ফোলেট কোষের বৃদ্ধিতে কার্যকরী। হ্যাঁ, এমনকী সেই কোষগুলোও বৃদ্ধি করে যা চুলের ফলিকল তৈরি করে। ফোলেটের ঘাটতির কারণে চুলের বৃদ্ধি ধীর বা পাতলা হতে পারে, তাই এই মাত্রাগুলি বজায় রাখা অপরিহার্য। পালং শাকে থাকা ফোলেট আপনার কাঙ্ক্ষিত চুল পাওয়া সহজ করে তোলে।

৩. ভিটামিন এ

ভিটামিন এ স্বাস্থ্যকর স্ক্যাল্পের জন্য একটি বড় ভূমিকা রাখতে পারে। পালং শাকের ভিটামিন এ উপাদান সিবাম তৈরি করতে সাহায্য করে, যা মূলত মাথার ত্বকের প্রাকৃতিক তেল। এই তেল চুলকে ময়েশ্চারাইজ রাখে এবং শুষ্কতা প্রতিরোধ করে। স্বাস্থ্যকর স্ক্যাল্প মানেই স্বাস্থ্যকর চুল। হিসাব সহজ!

৪. অ্যান্টিঅক্সিডেন্ট
পালং শাকের অ্যান্টিঅক্সিডেন্ট চুল সুস্থ রাখার চেয়ে আরও বেশি কিছু করে; এটি আমাদের স্ক্যাল্প বা মাথার ত্বককে ফ্রি র‌্যাডিকেল দ্বারা সৃষ্ট ক্ষতি থেকে রক্ষা করে। এটি চুলের বৃদ্ধি বাড়িয়ে দেয় এবং ভারসাম্য রাখতে সাহায্য করে।

কিউএনবি/অনিমা/১০ নভেম্বর ২০২৪,/দুপুর ১:০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit