বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ আটোয়ারীতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা:) উপলক্ষে আনন্দ মিছিল ‎’‎’লালমনিরহাটে শিক্ষক আরিফুল হত্যা’ আইনশৃঙ্খলা নষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না——ত্রাণমন্ত্রী ‘শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না’ রাঙামাটিতে সারজিস আলম নোয়াখালীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের। মাঝে শিক্ষা সামগ্রী বিতরন।  মাটিরাঙ্গায় ওয়ার্ড পর্যায়ে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত। মাটিরাঙ্গায় নবাগত জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা কে বিএনপির ফুলেল শুভেচ্ছা। ভূরুঙ্গামারীতে ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটিতেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা, চলছে পাঠদান ও পরীক্ষা নেত্রকোণায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

ইভটিজিং সহ্য করতে না পেরে মাদরাসা ছাত্রীর আত্মহত্যা, যুবক গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ৫৯ Time View

নোয়াখালী প্রতিনিধি : লক্ষীপুরে অষ্টম শ্রেণির ছাত্রীকে আত্মহত্যায় প্ররোচনার দায়ে এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। গ্রেপ্তারকৃত মো.ওমর ওরফে রাহিম (২০) লক্ষীপুরের কমলনগর থানার চরলরেন্স ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের চরলরেন্স গ্রামের হায়দারগঞ্জিয়গো বাড়ির মো.জাকের হেসেনের ছেলে। শুক্রবার (৮ নভেম্বর) রাত ৮টার দিকে নোয়াখালীর বেগমগঞ্জের রসুলপুর ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের জমিদারহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদ। তিনি বলেন, মামলার ভিকটিম স্থানীয় একটি মাদরাসার অষ্টম শ্রেণীর ছাত্রী ছিল। বাবা প্রবাসে থাকায় মায়ের সাথে বাড়িতে থেকে সে পড়া লেখা করত । ভিকটিম মাদরাসায় যাওয়া-আসার পথে প্রতিনিয়ত ওমর ওরফে রাহিম তাকে উত্ত্যাক্ত ও প্রেম নিবেদন করত। এছাড়াও ভিকটিমের সাথে তার শারীরিক সম্পর্ক হয়েছে বলে এলাকায় অপপ্রচার চালায়।

এ বিষয়ে স্থানীয় গণ্যমান্য আসামিকে সতর্ক করলে পরবর্তীতে সে আরও ক্ষিপ্ত হয়ে বেপরোয়া আচরণ শুরু করে। একপর্যায়ে ভিকটিমকে হুমকি প্রদান করা শুরু করে। ভিকটিম আসামির এ ধরনের কার্যকলাপ সহ্য করতে না পেরে অপমানিত হয়ে রাগে-ক্ষোভে তার নিজ হাতে একটি চিরকুট লিখে গত ২৩ আগস্ট দুপুরে। এরপর নিজ বসত ঘরে পরিহিত ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এ ঘটনার ভিকটিমের মা বাদী হয়ে লক্ষ্মীপুরের কমলনগর থানায় মামলা দায়ের করেন।  

র‍্যাবের সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদ আরও বলেন, আত্মহত্যায় প্ররোচনা মামলার আসামিকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়। আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কমলনগর থানায় হস্তান্তর করা হয়েছে। শনিবার সকালে আসামিকে আদালতে হাজির করা হবে।  

 

 

কিউএনবি/আয়শা/০৯ নভেম্বর ২০২৪,/বিকাল ৪:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit