শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

জামায়াতের সমর্থনে ওয়েনাড়ে ভোটে লড়ছেন প্রিয়াঙ্কা গান্ধী!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ৮০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের ইসলামপন্থি সংগঠন জামায়াতে ইসলামীর গোপন সমর্থনে কেরলের ওয়েনাড় লোকসভার উপনির্বাচনে লড়ছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী! এমন অভিযোগ বিরোধী জোট ‘ইন্ডিয়া’র অন্যতম শরিক সিপিএমের পলিটব্যুরো সদস্য ও কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের।

বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ছেড়ে দেওয়া ওয়েনাড়ে আগামী ১৩ নভেম্বর উপনির্বাচন। সেখানে প্রিয়াঙ্কার মূল লড়াই সাবেক বিধায়ক ও সিপিআইয়ের রাজ্য সহ-সম্পাদক সত্যেন মোকেরি এবং বিজেপির নারী মোর্চার রাজ্য সাধারণ সম্পাদক নব্যা হরিদাসের বিরুদ্ধে। 

বিজয়নের অভিযোগ, জামায়াত ঘনিষ্ঠ সংগঠন ওয়েলফেয়ার পার্টি প্রিয়াঙ্কার পক্ষে ভোটে নেমেছে। তিনি বলেন, কংগ্রেসের ধর্মনিরপেক্ষতার মুখোশ পুরোপুরি খসে পড়েছে। বিজয়ন অতীতেও ভারতের ‘ইসলামপন্থী শক্তি’র সঙ্গে কংগ্রেসের বোঝাপড়ার অভিযোগ তুলেছেন। 

কেরলে কংগ্রেস নেতৃত্বাধীন জোট ইউডিএফের দ্বিতীয় বৃহত্তম শক্তি ‘ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ’-এর বিরুদ্ধেও বিজেপির সুরে সুর মিলিয়ে সাম্প্রদায়িকতার অভিযোগ তুলেছেন তিনি। 

প্রসঙ্গত, গত লোকসভা ভোটে উত্তরপ্রদেশের রায়বরেলী এবং ওয়েনাড়, দুই কেন্দ্র থেকেই প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন রাহুল। দু’টি কেন্দ্রেই সাড়ে তিন লক্ষের বেশি ব্যবধান তিনি জয়ী হন। পরে রায়বরেলী আসনটি রেখে ওয়েনাড় কেন্দ্রটি ছেড়ে দেন রাহুল।পরিসংখ্যান বলছে, ২০০৯ সালের আসন পুনর্বিন্যাসে সৃষ্ট কেরলের ওয়েনাড় লোকসভায় কখনও হারেনি কংগ্রেস।

 

 

কিউএনবি/আয়শা/০৮ নভেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit