শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম

আবেগঘন স্ট্যাটাস দিলেন সায়নী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ৫৪ Time View

বিনোদন ডেস্ক : হাসপাতালে ভর্তি হয়েছেন টালিউড অভিনেত্রী তথা তৃণমূল সংসদ সদস্য সায়নী ঘোষের বাবা সমর ঘোষ। অভিনেত্রী নিজেই সামাজিক মাধ্যমে ছবি পোস্ট করে এ কথা জানিয়েছেন। আর ছবির ক্যাপশনে দিয়েছেন আবেগঘন স্ট্যাটাস।

সম্প্রতি একটি গণমাধ্যম সূত্রে জানা গেছে, সপ্তাহখানেক আগে বাড়িতে জ্ঞান হারান সায়নীর বাবা সমর ঘোষ। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিশিষ্ট পালমোনোলজিস্ট ডা. দেবরাজ যশের তত্ত্বাবধানে আছেন তিনি। ফুসফুসে সংক্রমণ রয়েছে। জানা গেছে, শিগগিরই সায়নীর বাবাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। এ নিয়ে সামাজিক মাধ্যমে অভিনেত্রী একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন।

ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন— কারণে-অকারণে, নিষেধে বা বারণে/তোমার নামেই যত জ্যোৎস্না নিলাম। ভেতরে-বাহিরে, দহণে বা ধারণে, আমায় নিখোঁজ ভাব বা পাশেই ছিলাম। উল্লেখ্য, চলতি বছরের শুরুতে মারা যান সায়নীর মা সুদীপা ঘোষ। অসুস্থ ছিলেন তিনি। হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। ভেন্টিলেশনে রাখা হয়েছিল তাকে। ১৫ জানুয়ারি বিকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মা চলে যাওয়ায় বাবা-ই যেন অভিনেত্রীর সব।

 

 

কিউএনবি/আয়শা/০৭ নভেম্বর ২০২৪,/বিকাল ৩:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit