শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম

শেষ মুহূর্তে ট্রাম্পকে সমর্থন জানালেন জনপ্রিয় পডকাস্টার জো রোগান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ৭১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গত মাসে জো রোগান তার একটি শো-তে ডোনাল্ড ট্রাম্পকে অতিথি হিসেবে নিয়ে এসেছিলেন। সম্প্রতি তার শো-তে সাক্ষাৎকার দিয়েছেন ট্রাম্পের রানিংমেট জে ডি ভ্যান্স ও ইলন মাস্ক।

 ‘দ্য জো রোগান এক্সপেরিয়েন্স’ নামের পডকাস্টের উপস্থাপক সোমবার সন্ধ্যায় এক পোস্টে লেখেন, আমার মনে হয়, ইলন মাস্ক ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে এযাবৎকালের সবচেয়ে বিশ্বাসযোগ্য যুক্তিগুলো তুলে ধরেছেন। আমি তার প্রতিটি কথার সঙ্গে একমত। জানিয়ে রাখছি, আমি ট্রাম্পকে সমর্থন করছি।

তবে মাস্ক এমন কী বলেছেন, যা তাকে ট্রাম্পকে ভোট দিতে আগ্রহী করে তুলেছে সে বিষয়ে বিস্তারিত লেখেননি রোগান। জো রোগানের এ ঘোষণার কয়েক মিনিট পর পিটসবার্গে এক নির্বাচনী সমাবেশে তার সিদ্ধান্তকে স্বাগত জানান ট্রাম্প।

এ সময় তিনি দাবি করেন, রোগান এর আগে কখনো কোনো রাজনৈতিক দলের প্রার্থীকে সমর্থন দেননি। তবে তার এই দাবিটি সত্য নয়। কারণ ২০২০ সালের নির্বাচনে বার্নি স্যান্ডার্সকে সমর্থন করেছিলেন রোগান।

 

 

কিউএনবি/আয়শা/০৫ নভেম্বর ২০২৪,/বিকাল ৪:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit