রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন

দৌলতপুরে হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ৭৫ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে যাবজ্জীবন কারাদন্ডের পলাতক আসামি স্বপন (৫২) কে গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার রাতে উপজেলার হোসেনাবাদ বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের অভিযানিক দল। সে দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের ফিলিপনগর মন্ডলপাড়া গ্রামের ইব্রাহিম মন্ডলের ছেলে। স্বপনের বিরুদ্ধে ফিলিপনগর গ্রামের শাজাহান আলী হত্যাসহ ডাকাতি মামলার যাবজ্জীবন সশ্রম কারাদন্ড রয়েছেন। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল।

র‌্যাব সূত্র জানায়, ফিলিপনগর গ্রামের শাজাহান আলী হত্যাসহ ডাকাতি মামলার যাবজ্জীবন সশ্রম কারাদন্ডের পলাতক আসামি মো. স্বপন হোসেনাবাদ বাজারে অবস্থান করছে এমন গোপন সংবাদ পেয়ে র‌্যাব-১২ সিপিসি-১ কুষ্টিয়ার ক্যাম্পের সদস্যরা অভিযান চালায়। এসময় তাকে গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দৌলতপুর থানায় হস্তান্তর করা হয় বলে র‌্যাব-১২ সিপিসি-১ কুষ্টিয়ার ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার খন্দকার গোলাম মোর্ত্তুজা প্রেস বিজ্ঞপ্তি সূত্রে নিশ্চিত করেন।

 

 

কিউএনবি/আয়শা/০৩ নভেম্বর ২০২৪,/সন্ধ্যা ৬:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit