বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
শিরোনাম
কয়েক হাজার কুর্দি যোদ্ধার ইরানে প্রবেশের দাবি, যা বললো তেহরান তুরস্কের দিকে ধেয়ে আসা ইরানি ক্ষেপণাস্ত্র ধ্বংস করল ন্যাটো বিশ্বজুড়ে ইসরায়েলি দূতাবাসে হামলার হুমকি ইরানের ডুবে যাওয়া ইরানি জাহাজ থেকে ৮০ জনের মরদেহ উদ্ধার ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে বন্দর ব্যবহারের সুযোগ দেওয়ার অভিযোগ, যা বললো ভারত ইরানে ৫ হাজারের বেশি গোলা নিক্ষেপের দাবি ইসরায়েলের ইরানের ২০টিরও বেশি জাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি যুক্তরাষ্ট্রের ‘আমেরিকা ফার্স্ট নাকি ইসরায়েল’ প্রশ্ন ইরানি নিরাপত্তা প্রধানের আক্রমণ ছাড়া কোনো পথ ছিল না, উপসাগরীয় দেশগুলোকে ইরানের বার্তা তুরস্কের দিকে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র ভূপাতিত

আখাউড়ায় ৫৩ তম জাতীয় সমবায় দিবস পালিত

Reporter Name
  • Update Time : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ৬৩ Time View
বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক, আখাউড়া : ‘সমবায়ে গড়ব দেশ- বৈষম্যহীন বাংলাদেশ’ এ প্রতিপাদ্যে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৫৩ জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা সমবায় অফিস ও উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়।

উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা সমবায় কর্মকর্তা দুবরাজ রবিদাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার গাজালা পারভিন রুহি, বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সজিব মিয়া।  অনুষ্ঠানে সমবায়ী সংগঠনের সদস্য, ছাত্র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

বক্তারা বলেন, সমবায় সমিতি গঠনের মাধ্যমে একতাবদ্ধ হয়ে কার্যক্রম করলে আমরা স্বাবলম্বী হতে পারবো। আমরা চাই উপজেলার সকল সমিতিগুলো কার্যকর তাদের কার্যক্রম পরিচালনা করুন। এই কারণে আমাদের এর স্লোগান সমবায়ে গড়ব দেশ-বৈষম্যহীন বাংলাদেশ।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আখাউড়া প্রেসক্লাবের সহ -সভাপতি কাজী হান্নান খাদেম, টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জালাল হোসেন মামুন, সমবায়ী মোঃ জাহাঙ্গীর হোসেন, গোলাম মোস্তফা, মোঃ বিল্লাল হোসেন, ছাত্র প্রতিনিধি মোঃ রাকিব প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারি পরিদর্শক বিশ্বজিৎ সাহা।

 

 

কিউএনবি/আয়শা/০২ নভেম্বর ২০২৪,/বিকাল ৪:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit