সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম
বড়পুকুরিয়ার কয়লায় আগুন, অপচয় রোধে নেই কোন উদ্বেগ, লাভবান হচ্ছে গাদ ব্যবসায়ীরা  নেত্রকোনায় উৎসব মুখর পরিবেশে মেছুয়া বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন এআই প্রযুক্তিতে বদলে যাবে ব্যাংকিং খাত: শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের সেমিনারে বক্তারা লেবাননে যিশুর মূর্তি ভাঙচুর করেছে ইসরায়েলি সেনা, স্বীকার করলেন নেতানিয়াহু বাগবাড়ীতে খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বিরল রোগে আক্রান্ত আফগান পেসার শাপুর এখন কেমন আছেন? ইউরোপীয় প্রিমিয়ার লিগের মালিকানায় ক্রিস গেইল এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এলো প্রায় ২১৩ কোটি ডলার রাকসু নির্বাচনী প্রচারণায় গিয়ে মন ‘দেওয়া-নেওয়া’, প্রেম গড়ালো বিয়েতে ২১ দেশে কাজ করছে বাংলাদেশের ২৪ বাণিজ্যিক উইং

ইরান ট্রু প্রমিজের মতো বহু অভিযান চালাতে সক্ষম

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ৫৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদে জানিয়েছেন, ইরান অপারেশন ট্রু প্রমিজের মতো বহু সংখ্যক প্রতিশোধমূলক অভিযান পরিচালনা করতে সক্ষম। 

অপারেশন ট্রু প্রমিজ ছিল এমন একটি অভিযান, যা গত এপ্রিলে এবং ১ অক্টোবর ইসরাইলের বিভিন্ন অঞ্চলের সামরিক স্থাপনায় পরিচালিত হয়। বুধবার ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজায়ি জানিয়েছেন, প্রতিরক্ষা মন্ত্রী নাসিরজাদে উল্লেখ করেছেন, ইরানের প্রতিরক্ষা সক্ষমতা অনেক উঁচুতে রয়েছে। 

উল্লেখ্য যে, এপ্রিলের অভিযানে ৩০০টিরও বেশি মিসাইল ও ড্রোন ইসরাইল অধিকৃত অঞ্চলে নিক্ষেপ করা হয়েছিল। এছাড়া অক্টোবরের শুরুতে অপারেশন ট্রু প্রমিজ-টু এর অংশ হিসেবে ইরান ২০০ মিসাইল নিক্ষেপ করে ইসরাইলি সামরিক ও গোয়েন্দা ঘাঁটিতে। 

দ্বিতীয় এই অভিযানটি ইসরাইলি কর্মকাণ্ডের প্রতিশোধ হিসেবে পরিচালিত হয়। যার মধ্যে হামাস নেতা ইসমাঈল হানিয়া, হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ এবং আইআরজিসি কমান্ডার আব্বাস নিলফোরুশানের হত্যাকাণ্ডের প্রতিশোধ অন্তর্ভুক্ত ছিল।

মুখপাত্র ইব্রাহিম রেজায়ি আরও জানান, প্রতিরক্ষা মন্ত্রী নাসিরজাদের মতে, অপারেশন ট্রু প্রমিজ-টু-এর মিসাইলগুলোর ৯০ শতাংশ ইসরাইলি লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম হয়।

এই হামলার জবাবে গত সপ্তাহে ইরানি প্রদেশগুলোতে পালটা হামলা চালায় ইসরাইল। এ হামলার কথা উল্লেখ করে নাসিরজাদে বলেন, ইরানের প্রতিরক্ষা ব্যবস্থায় এসব হামলা কোনো উল্লেখযোগ্য ক্ষতি করতে পারেনি। সূত্র: মেহের নিউজ

 

কিউএনবি/আয়শা/৩০ অক্টোবর ২০২৪,/সন্ধ্যা ৭:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit