শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
রংপুরে সপরিবারে শিক্ষক হত্যা: গ্রেপ্তার ২ আসামির ডিএনএ শনাক্ত প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত

নরসিংদীতে বিদেশী অস্ত্র ও গুলিসহ দুইজন গ্রেপ্তার 

মোঃ সালাহউদ্দিন আহমেদ নরসিংদী জেলা প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ১৫৬ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ নরসিংদী জেলা প্রতিনিধি  : নরসিংদীতে ডাকাতির প্রস্তুতিকালে বিদেশী পিস্তল, গুলি ও দেশিয় অস্ত্রসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার বিকালে এক সংবাদ সম্মেলনে নরসিংদীর পুলিশ সুপার মোঃ আব্দুল হান্নান এই তথ্য জানান।

এর আগে সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে নরসিংদী পৌর শহরের ব্রাহ্মণপাড়া পাথরঘাট এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ তাদের গ্রেপ্তার করে নরসিংদী মডেল থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো, নরসিংদী শহরের সাটিরপাড়া বকুলতলা এলাকার বাদল মিয়ার ছেলে সনেট (৩৫) ও চৌয়ালা এলাকার আব্দুল বাছেদ এর ছেলে রুবেল (২৩)। সনেট এর বিরুদ্ধে মোট-২০ টি মামলা রয়েছে।

পুলিশ সুপার জানান, রাতে গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণপাড়ার পাথরঘাট বালুর মাঠ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে নরসিংদী মডেল থানা পুলিশ। এসময় একটি বিদেশী পিস্তল ও ম্যাগাজিন ও ১ রাউন্ড গুলিসহ ২০ মামলার আসামী সনেট ও একটি লোহার তৈরী চাপাতি এবং ছোরাসহ রুবেল নামের আরও একজনকে গ্রেপ্তার করা হয়।

অভিযান টের পেয়ে পালিয়ে যায় অন্য আসামীরা। গ্রেপ্তারকৃতরা পুলিশী জিজ্ঞাসাবাদে তাদের সহযোগী পলাতক ১৩ জনের নামসহ তথ্য দিয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

 

 

কিউএনবি/আয়শা/২৯ অক্টোবর ২০২৪,/রাত ৮:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit