বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম
নিজের ক্রয়কৃত জমিতে ধান চাষ করতে পারছেন না, প্রতিপক্ষের বাধার কারণে সাবেক শিক্ষক আজগর আলী শাহ॥ ৩২ বছরেও সংস্কার হয়নি দিনাজপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল, চরম দুর্ভোগে যাত্রী-শ্রমিক প্রতিরক্ষাব্যবস্থা প্রায় শেষ, ‘ভয়ে’ ইরানে হামলা চালাচ্ছেন না ট্রাম্প কোটি টাকা নিয়ে দাবানলে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ালেন মেসি ‘রামলীলা’য় অভিনয়ের আগে গালাগালের অনুশীলন করেছিলেন দীপিকা নওগাঁর বদলগাছী স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা-  শিক্ষাপ্রতিষ্ঠান ভাঙচুর করলো বিক্ষুব্ধ জনতা  দেবীগঞ্জ বাজারে ঝুঁকিপূর্ণ বটগাছের বিশাল ডাল, যেকোনো মুহূর্তে ঘটতে পারে প্রাণঘাতী দুর্ঘটনা সড়ক নির্মাণ করে দেড় শতাধিক পরিবারের দুর্ভোগ লাঘব করলেন পৌর বিএনপি নেতা শাহজালাল কাজল। নওগাঁয় সন্ত্রাসী হামলায় বিএনপি নেতা গুরুতর জখম গণঅভ্যুত্থানে আল্লাহর আরশ কেঁপে উঠলেও খুনি হাসিনার মন গলেনি: কাদের গণি

নরসিংদীতে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মোঃ সালাহউদ্দিন আহমেদ
  • Update Time : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ১২৯ Time View
oplus_0

মোঃ সালাহউদ্দিন আহমেদ: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নরসিংদী জেলা যুবদলের আয়োজনে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, ফ্রি মেডিকেল ক্যাম্প, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে শহরের শালিধা এলাকার বাসস্ট্যান্ড মাঠে উক্ত রক্তদান কর্মসূচি, ফ্রি মেডিকেল ক্যাম্প, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান হাসান।সেচ্ছায় রক্তদান কর্মসূচীতে বিনামূল্যে স্বাস্থ্য সেবা নিতে পেরে খুশি সেবা প্রত্যাশীরা। এই কর্মসূচিতে যুবদলকর্মীসহ সাধারণ মানুষ রক্তদান করেন।

এসময় সভায় আরো উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক সামসুউদ্দীন সামু, আমদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মাহবুব আলম, নেছার আহমেদ আহ্বায়ক পলাশ উপজেলা যুবদল, বখতিয়ার হোসেন ভূইয়া সদস্য সচিব পলাশ উপজেলা যুবদল, মাসুদ খান সিনিয়র যুগ্ন আহ্বায়ক পলাশ উপজেলা যুবদল, আখতারুজ্জামান আহ্বায়ক বেলাবো উপজেলা যুবদল, মাইনউদ্দিন ভূইয়া সাবেক সদস্য সচিব নরসিংদী জেলা ছাত্রদল, আলফাজউদ্দিন মিঠু আহ্বায়ক রায়পুরা উপজেলা যুবদল, আতিকুল ইসলাম হিরন যুগ্ন আহ্বায়ক মনোহরদী উপজেলা যুবদল। আলোচনা ও রক্তদান কর্মসূচি শেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া করা হয়। 

কিউএনবি/অনিমা/২৮ অক্টোবর ২০২৪,/সকাল ৮:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit