মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন

সেফটিক ট্যাংকে কাজে নেমে দুই  শ্রমিকের মৃত্যু

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ।
  • Update Time : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪
  • ৯৯ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : সাভারে নির্মাণাধীন সেফটিক ট্যাংকে কাজ করার সময় দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অক্সিজেনের অভাবে তাদের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে সাভারের হেমায়েতপুরের দক্ষিণ মেইটকা গ্রামে প্রবাসী লাল মিয়ার নির্মাণাধীন সেফটিক ট্যাংকে কাজে নেমে তাদের মৃত্যু হয়। নিহত ওই দুই নির্মাণ শ্রমিকের বিস্তারিত নাম পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানান, সকালে নির্মাণাধীন সেফটিক ট্যাংকের ভিতরে কাজ করতে নামে এক নির্মাণ শ্রমিক। এসময় তার কোন সাড়াশব্দ পাওয়া না গেলে অন্য নির্মাণ শ্রমিকও ওই সেফটিক ট্যাংকের মধ্যে নামে। পরবর্তীতে দুজনেরই কোন সাড়াশব্দ পাওয়া না গেলে স্থানীয়রা সাভার ফায়ার সার্ভিসকে খবর দেয়। 

পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সেফটিক ট্যাংকের ভিতর থেকে অচেতন অবস্থায় ওই দুই নির্মাণ শ্রমিককে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন। এবিষয়ে সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সায়েমুল হুদা জানান, মৃত অবস্থায় তাদের দুজনকে হাসপাতালে আনা হয়। থানা পুলিশকে অবহিত করা হয়েছে। ময়ণা তদন্ত সাপেক্ষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে জানা যাবে।

 

 

কিউএনবি/আয়শা/১৮ অক্টোবর ২০২৪,/বিকাল ৪:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit